,

নাফনদী থেকে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা জব্দ

news-image

কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে ১১ কোটি ৪০ লাখ টাকা মূল্যের তিন লাখ ৮০ হাজার পিস ইয়াবা  জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোরে টেকনাফ হ্নীলা ইউনিয়নের নাফনদী সংলগ্ন জালিয়ারদ্বীপ এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি ।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, রোববার ভোরে ইয়াবার বড় চালান নাফনদী সংলগ্ন জালিয়ারদ্বীপ এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসময় তাদের ফেলে যাওয়া বস্তার ভেতর থেকে ইয়াবার পুটলা জব্দ করা হয়। তা খুলে গুণে দেখে তিন লাখ ৮০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১১ কোটি ৪০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে তা ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে বলে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে