,

ইতিহাস গড়তে প্রয়োজন আর ৩৩ রান, শ্রীলঙ্কার ৬ উইকেট (সরাসরি দেখুন)

news-image

শততম টেস্টে ইতিহাস গড়ে সিরিজে সমতা ফেরাতে বাংলাদেশকে করতে হবে ১৯১ রান।
কলম্বো টেস্টের পঞ্চম দিনের প্রথম সেশনে ৬২ রান যোগ করে ৩১৯ অল আউট হয়ে যায় শ্রীলংকা।
জবাবে ইতিমধ্যে ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে ব্যাট করছে বাংলাদেশ।
বাংলাদেশের হয়ে ইনিংসের সূচনা করেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার।
সৌম্য ও ইমরুলের খামখেয়ালিপনায় ইতিহাস গড়ার পথ অনেকটা কঠিন হয়ে গেল।
বাংলাদেশ দলের সংগ্রহ দুই উইকেটে ৬২ রান। তামিম ৭৪ ও সাব্বির ৩২ রান নিয়ে ব্যাট করছেন।
এর আগে, নিজের চার ওভারের মধ্যে মুস্তাফিজুর রহমান নিলেন ৩ উইকেট, সাকিব আল হাসান ২ উইকেট। ঘুরে যায় ম্যাচের মোড়। কলম্বো টেস্টের চালকের আসনে বসে বাংলাদেশ। দুই বাঁহাতির দারুণ বোলিংয়ে নিজেদের শততম টেস্টে জয়ের আশায় বাংলাদেশ।
চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৮ উইকেটে ২৬৮ রান। দলটি এগিয়ে ১৩৯ রানে। দিলরুয়ান পেরেরা ২৬ ও সুরঙ্গা লাকমল ১৬ রানে অপরাজিত। অবিচ্ছিন্ন নবম উইকেটে দুই জনে গড়েছেন ৩০ রানের জুটি।
দিলরুয়ান পেরেরা ৫০ রান করে রান আউট হন। ও লাকমাল ৩৪ রান নিয়ে ব্যাট করছেন।
পি সারা ওভালে এদিন স্বাগতিকদের অলআউট করতে না পারলেও আঁটসাঁট বোলিংয়ে বেশি রানও করতে দেয়নি মুশফিকুর রহিমের দল। সারা দিনে শ্রীলঙ্কা ৮৭ ওভারে তুলে ২১৪ রান। তাই লিডটাও বড় হয়নি।
বিনা উইকেটে ৫৪ রান নিয়ে শনিবার খেলা শুরু করা শ্রীলঙ্কা শুরুতেই হারায় উপুল থারাঙ্গাকে। দিনের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। স্বপ্নের এক ডেলিভারিতে বোল্ড করেন গল টেস্টের দ্বিতীয় ইনিংসে শতক করা বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যানকে।
শুরুর এই সুবিধা নিতে পারেনি বাংলাদেশ। অতিথিদের ভাগ্যটাও সঙ্গে ছিল না। ব্যাটের কানা নেওয়া বল কয়েকবার একটুর জন্য হাতে যায়নি। এর মাঝে ব্যক্তিগত ১২ রানে একবার জীবন পান কুসল মেন্ডিস। মিরাজের বলে ফরোয়ার্ড শর্ট লেগে ফিল্ডার ধরতে পারেননি ক্যাচ। ১ উইকেটে ১৩৭ রান নিয়ে লাঞ্চে যায় শ্রীলঙ্কা।
খেলার চিত্রটা পাল্টায় দ্বিতীয় সেশনে। লাঞ্চের আগে ঘাটতি পুষিয়ে নেওয়া স্বাগতিকরা এলোমেলো হয়ে যায় এক সেশনে। মুস্তাফিজ ও সাকিবের দারুণ বোলিংয়ে ৪৭ রানের মধ্যে ৫ উইকেট তুলে নেয় বাংলাদেশ।
দিনের শেষ সময়টা লাকমলকে নিয়ে কাটিয়ে দিয়েছেন পেরেরা।
তিনটি করে উইকেট নিয়েছেন মুস্তাফিজ ও সাকিব। তাইজুল ও মিরাজের শিকার একটি করে। ভালো বল করলেও উইকেট মেলেনি শুভাশীষ রায় চৌধুরীর।
লঙ্কানদের লেজ শেষ বেলায় গুটিয়ে দিতে চেষ্টার কমতি ছিল না বাংলাদেশের। কিন্তু শেষ দুটি উইকেট আর পাওয়া হয়নি। কিন্তু জয়ের সুবাস ঠিকই পাচ্ছেন তারা।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩৩৮
বাংলাদেশ: ১ম ইনিংস: ৪৬৭
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ১০০ ওভারে ২৬৮/৮ (করুনারতেœ ১২৬, থারাঙ্গা ২৬, মেন্ডিস ৩৬, চান্দিমাল ৫, গুনারতেœ ৭, ডি সিলভা ০, ডিকভেলা ৫, পেরেরা ২৬*, হেরাথ ৯, লাকমল ১৬*; শুভাশীষ ০/৩৬, মিরাজ ১/৬৭, মুস্তাফিজ ৩/৫২, সাকিব ৩/৬১, মোসাদ্দেক ০/১০, তাইজুল ১/৩১)

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে