,

ব্রাহ্মণবাড়িয়ায় ইট বোঝাই ট্রাক খাদে পড়ে এক শ্রমিক নিহত, আহত ৫

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইটবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মোক্তার মিয়া (২০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ শ্রমিক আহত হয়েছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসহকের তন্তর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোক্তার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে। আহতদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। সরাইল খাটিঁহাতা হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সকালে সরাইল উপজেলার শাহবাজপুরের একটি ইটভাটা থেকে ইটবোঝাই করে ট্রাকটি কুমিল্লার দেবিদ্বারে যাচ্ছিল। পথিমধ্যে আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের কুমিল্লা-সিলেট মহাসড়কের তন্তর ব্রিজের সামনে ট্রাকচালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ট্রাকটি মহাসড়কের পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা শ্রমিক মোক্তার মিয়া ঘটনাস্থালেই মারা যান। এ ঘটনায় আরও ৫ শ্রমিক আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে