,

যমুনা নিউজের সম্পাদক জাহাঙ্গীর আলম মারা গেছেন

 

নিজস্ব প্রতিবেদক : অনলাইন নিউজপোর্টাল যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম ও দৈনিক নববার্তার সম্পাদক ও প্রকাশক জাহাঙ্গীর আলম (জনি) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জাহাঙ্গীর আলমের (জনি) জানাজার নামাজ রবিবার সকাল ১০টায় কাওরান বাজারস্থ আম্বর শাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৯টায় কাওরান বাজারে যমুনা নিউজ টোয়েন্টিফোর ডটকম অফিসের নিচে (বিএসইসি ভবন) শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রাখা হবে।

জানাজা শেষে তার লাশ দাফনের জন্য পৈত্রিক নিবাস কুমিল্লায় নিয়ে যাওয়া হবে। সেখানে বাদ আসর টিক্কার চর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এর আগে শনিবার বিকেল ৩টার দিকে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে তিনি নিজেই মগবাজারের ইনসাফ বারাকা কিডনী হাসপাতালে যান। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা তাকে বারডেম হাসপাতালে যেতে বলেন। বারডেমে তার অবস্থার উন্নতি না হওয়ায় সন্ধ্যা ৬টায় তাকে বিএসএমএমইউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা