,

১৩৯ রানের লিডে শ্রীলঙ্কা

news-image

 

স্পোর্টস ডেস্ক :কলম্বোর পি. সারা ওভালে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ক্রিকেট ইতিহাসে শততম টেস্টে জয়ের স্বপ্ন দেখছে সফরকারী বাংলাদেশ। চতুর্থ দিন শেষে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ২৬৮ রান করেছে শ্রীলঙ্কা। ফলে ২ উইকেট হাতে নিয়ে ১৩৯ রানে এগিয়ে লঙ্কানরা। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩৩৮ রানের জবাবে ৪৬৭ রান করেছিলো বাংলাদেশ।

প্রথম ইনিংসে ১২৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ৫৪ রান তুলেছিলো শ্রীলঙ্কা। দুই ওপেনার দিমুত করুণারত্নে ও উপুল থারাঙ্গা ২৫ রান করে অপরাজিত ছিলেন।

চতুর্থ দিনের শুরুতেই শ্রীলঙ্কার উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরান অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ২৬ রানে থাকা উপুল থারাঙ্গাকে শিকার করেন তিনি।

এরপর দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়েন করুণারত্নে ও কুশাল মেন্ডিস। এতে লিড পায় শ্রীলঙ্কা। মেন্ডিসকে ৩৬ রানের বেশি করতে দেননি পেসার মুস্তাফিজুর রহমান।

মেন্ডিসের বিদায়ে ক্রিজে করুণারত্নের সঙ্গী হন প্রথম ইনিংসে ১৩৮ রান করা দিনেশ চান্দিমাল। কিন্তু এই ইনিংসে ব্যর্থ তিনি। মাত্র ৫ রান করে ফিজের দ্বিতীয় শিকার হন চান্দিমাল।

চান্দিমাল ফিরে যাবার ১ রানের ব্যবধানে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। অ্যাসলে গুনারত্নকে ৭ রানে সাকিব ও ধনানঞ্জয়া ডি সিলভাকে শূন্য রানে ফিরিয়ে দেন ফিজ। এতে ৫ উইকেটে ১৭৭ রানে পরিণত হয় শ্রীলঙ্কা।

এই বিপর্যয়ের মাঝেও, করুণারত্নের সেঞ্চুরিতে আনন্দ করার উপলক্ষ পায় শ্রীলঙ্কা। তবে দলীয় ১৯০ রানে নিরোশান ডিকবেলাকে ব্যক্তিগত ৫ রানে শিকার করে বাংলাদেশকে আনন্দে ভাসান সাকিব।

দিনের শেষভাগে বাংলাদেশ বোলারদের হঠাৎ জেগে ওঠায় শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যাওয়ায় শঙ্কায় পড়ে। কিন্তু লঙ্কানদের ভরসার প্রতীক হিসেবে ক্রিজে টিকে ছিলেন করুণারত্নে।

সেই ভরসাকেও পরবর্তীতে ফিরিয়ে দিয়েছেন সাকিব। দলীয় ২১৭ রানে করুণারত্নের বিদায় নিশ্চিত করেন সাকিব। ১০টি চার ও ১টি ছক্কায় ২৪৪ বলে ১২৬ রান করেন টেস্ট ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি পাওয়া করুণারত্নে।

এরপর তাইজুল ইসলামের হাত ধরে শ্রীলঙ্কার অধিনায়ক রঙ্গনা হেরাথের উইকেটও শিকার করে বাংলাদেশ। তবে দিলরুয়ান পেরেরা ও সুরাঙ্গা লাকমালের রক্ষণশীল ব্যাটিংয়ে পরবর্তীতে আর কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। পেরেরা ২৬ ও লাকমল ১৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের মুস্তাফিজুর ও সাকিব ৩টি করে উইকেট নিয়েছেন।

স্কোর কার্ড (তৃতীয় দিন শেষে)
শ্রীলঙ্কা : ৩৩৮/১০ ও ২৬৮/৮, ১০০ ওভার (করুণারত্নে ১২৬, মেন্ডিস ৩৬, মুস্তাফিজুর ৩/৫২)।
বাংলাদেশ : ৪৬৭/১০, ১৩৪.১ ওভার (সাকিব ১১৬, মোসাদ্দেক ৭৫, সৌম্য ৬১, হেরাথ ৪/৮২)।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের