,

ময়নাতদন্তে মিলল ৪ গুলি, সিআইডি বলছে ৭-৮

news-image

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাবের গুলিতে নিহত যুবকের শরীরে চারটি গুলি বিদ্ধ হওয়ার আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ।

তিনি জানিয়েছেন, ওই যুবকের বুকে তিনটি ও পায়ে একটি গুলি লেগেছে।

তবে এর আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট বলেছিল, নিহত যুবকের শরীরে সাত-আটটি গুলির চিহ্ন দেখা গেছে।

ঢামেক হাসপাতালের মর্গে শনিবার বিকেলে নিহত যুবকের লাশের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্ত শেষে সোহেল মাহমুদ বলেন, গুলিবিদ্ধ হয়েই ওই যুবকের মৃত্যু হয়েছে। তার শরীরে চারটি গুলি বিদ্ধ হয়েছে। এর মধ্যে তিনটি বুকে ও একটি পায়ে বিদ্ধ হয়েছিল। সবকটি গুলি তার শরীর থেকে বের হয়ে গিয়েছিল।

তিনি আরো বলেন, ডিএনএ পরীক্ষার জন্য নিহতের শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। ওই যুবক হামলার আগে শক্তিবর্ধক কিছু খেয়েছিল কি না তা জানার জন্য ভিসেরা পরীক্ষা করা হবে। এজন্যও আলামত সংগ্রহ করা হয়েছে।

এর আগে শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে এক যুবক মোটরসাইকেলে করে র‌্যাব-৩ এর খিলগাঁও শেখের জায়গা এলাকার চেকপোস্ট পার হচ্ছিলেন। র‌্যাব সদস্যরা তাকে থামার সংকেত দিলে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় র‌্যাব সদস্যরা তাকে আটক করতে এগিয়ে গেলে তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন ওই যুবক। এতে দুই র‌্যাব সদস্য আহত হন। র‌্যাব পাল্টা গুলি ছুড়লে ওই যুবক নিহত হন।

পরে ওই যুবকের কাছে থাকা কয়েকটি বিস্ফোরক উদ্ধার করে তা নিষ্ক্রিয় করে র‌্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল।

নিহত যুবকের পরিচয় এখনো জানতে পারেনি র‌্যাব। ওই যুবক কোনো জঙ্গি সংগঠনের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করছে র‌্যাব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে