,

তিন তালাকের বিলুপ্তি চেয়ে ১০ লক্ষাধিক স্বাক্ষর

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ভারত থেকে তিন তালাক প্রথার বিলুপ্তির জন্য এক পিটিশনে স্বাক্ষর করেছেন ১০ লক্ষাধিক ভারতীয় মুসলিম যাদের মধ্যে সিংহভাগই ছিলেন নারী। তিন তালাকের বিরুদ্ধে এই স্বাক্ষর সংগ্রহ করে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) মুসলিম শাখা ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ।’

‘তালাক’ শব্দকে ঘিরে ইতিমধ্যেই ভারত জুড়ে তৈরি হয়েছে বিতর্ক। মুসলিম সম্প্রদায়ের প্রচলিত এই প্রথাটি তুলে দেয়া হবে কিনা তা সুপ্রিম কোর্টে বিচারাধীন। সম্প্রতি তিন তালাকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় শীর্ষ আদালতে। তার শুনানি চলছে। তিন তালাকের অবসান চেয়ে সুপ্রিম কোর্টে পিটিশন জমা দিয়েছেন একাধিক নারী।

এদিকে মোদি সরকারও চায় তিন তালাক প্রথা তুলে দিতে।সম্প্রতি উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনের প্রচারণায় গিয়ে মোদি সহ বিজেপির অন্যান্য নেতারা তাদের প্রচারণায় এই বিষয়টিকে তুলে ধরেন। মোদি একটি সভায় মন্তব্য করে বলেন, তিন তালাকের জন্য মুসলিম নারীদের জীবন নষ্ট হতে দেয়া যায় না। সেদিনই স্পষ্ট হয়ে যায় তিন তালাক নিয়ে কেন্দ্রের অবস্থা কি হতে চলেছে। যদিও কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগের বিরোধিতা করেছে মুসলিম পার্সোনাল ল’বোর্ড। সরব হয়েছে বিরোধী রাজনৈতিক দলগুলিও।

সম্প্রতি উত্তরপ্রদেশে বিধানসভার নির্বাচনে রাজ্যটির ৪০৩ টি আসনের মধ্যে বিজেপি পায় ৩১২ টি আসন। তার পরই তালাক প্রথার বিলুপ্তি চেয়ে এই স্বাক্ষর অভিযান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের