,

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের আত্মঘাতী বোমা হামলা

news-image

 

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার দুপুরে রাজধানীর আশকোনায় র‌্যাবের প্রস্তাবিত সদর দফতরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা বেশ গুরুত্বের সঙ্গে প্রচার করেছে বৈশ্বিক গণমাধ্যম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো আইএস এ হামলা চালিয়েছে বলে জানালেও দেশের আইনশৃঙ্খলা বাহিনী তা স্বীকার করতে নারাজ।

আশকোনা হামলা নিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে ‘আত্মঘাতী বোমা হামলাকারী বাংলাদেশ পুলিশের বিশেষ বাহিনীর ঘাঁটিতে হামলা চালিয়েছে’ শীর্ষক খবর প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, পুলিশের সন্ত্রাস দমন ইউনিটের নির্মাণাধীন কার্যালয়ে শুক্রবার হামলায় দুই পুলিশ আহত হয়েছে। বিবিসি বাংলার বরাত দিয়ে বলা হয়, এ ঘটনায় আইএস দায় স্বীকার করেছে।

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী গণমাধ্যম নিউইয়র্ক টাইমসগুরুত্বের সঙ্গে খবরটি প্রকাশ করেছে। এতে বলা হয়, পুলিশ ঘাঁটিতে আত্মঘাতী বোমা বিস্ফোরণের মধ্য দিয়ে বাংলাদেশে হামলার দীর্ঘ নীরবতায় ঘুম ভেঙেছে। র‌্যাবের ভবিষ্যৎ সদর দফতরে এ হামলার ঘটনায় আইএস দায় স্বীকার করেছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়াতে আত্মঘাতী বিস্ফোরণের খবরটি গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। খবরে বলা হয়, বাংলাদেশের রাজধানীতে আত্মঘাতী বিস্ফোরণে বোমা হামলাকারী নিহত হয়েছে। আহত হয়েছে আরো দুই পুলিশ সদস্য।

ভারতীয় গণমাধ্যম আউটলুক ইন্ডিয়ার খবরে বলা হয়, বাংলাদেশের সেনা ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছে। এতে দুইজন আহত হয়েছে।

হংকংয়ের গণমাধ্যম দ্যা স্ট্যান্ডার্ডের শিরোনামে পুলিশের বরাত দিয়ে বলা হয়, বাংলাদেশের সন্দেহভাজন আত্মঘাতী জঙ্গি নিহত হয়েছে।

সাউথ এশিয়ান মর্নিং পোস্টের খবরে বলা হয়, ঢাকা আন্তর্জাতিক বিমান বন্দরের নিকটস্থ সেনা ক্যাম্প টার্গেট করে আত্মঘাতী হামলা চালানো হয়েছে।

আত্মঘাতী হামলা নিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইয়ে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশে র‌্যাব ক্যাম্পে আত্মঘাতী বিস্ফোরণে বোমা হামলাকারী নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের