,

খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে হামলার চেষ্টা, নিহত ১ (ভিডিও)

news-image

রাজধানীর খিলগাঁওয়ে র‌্যাব চেকপোস্টে বিস্ফোরক নিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালিয়েছেন এক দুর্বৃত্ত। চেকপোস্টে থাকা র‌্যাব সদস্যদের গুলিতে তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।

শনিবার আনুমানিক ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে মোটরসাইকেল ও বিস্ফোরকসহ খিলগাঁওয়ের শেখের জায়গায় র‌্যাব-৩ এর চেকপোস্টে ওই ব্যক্তি অনুপ্রবেশের চেষ্টা চালান বলে জানিয়েছে র‌্যাব।

তবে ঘটনা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবে র‌্যাব।

এই ঘটনায় দুই র‌্যাব সদস্যও আহত হয়েছেন।

মুফতি মাহমুদ খান জানিয়েছেন, দীর্ঘক্ষণ তার (অনুপ্রবেশকারীর) নিথর শরীর ওখানে পড়ে আছে। সে মারা গেছে। তবে তার কাছে ব্যাগ থাকায় আমরা এখনই কাছে যেতে পারছি না।

র‌্যাবের পাঠানো ক্ষুদেবার্তায় বলা হয়েছে, বোম্ব ডিস্পোজাল টিম ঘটনাস্থলে যাচ্ছে।

র‌্যাব ৩-এর কমান্ডিং অফিসার তুহিন মোহাম্মদ মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ অনুপ্রবেশকারীর শরীরে কিংবা সঙ্গে আর কোনো বোমা আছে কি না এ বিষয়ে নিশ্চিত হতে র‌্যাবের বোম্ব ডিস্পোজাল ইউনিট রওনা দিয়েছে।

গতকাল শুক্রবারই রাজধানীর আশকোনায় র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে হামলাকারী ছাড়া আর কেউ নিহত হননি।

মধ্যপ্রাচভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) ওই হামলার দায় স্বীকার করে বলে জানিয়েছে বিবিসি।

বিবিসি জানিয়েছে, ‘আমাক মেসেজিং অ্যাপ টেলিগ্রামের মাধ্যমে এ হামলার ঘটনার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।’

তবে র‌্যাবের পক্ষ থেকে এ দাবি অস্বীকার করা হয়েছে। মুফতি মাহমুদ খান জাগো নিউজকে বলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। শুক্রবার আত্মঘাতী হামলার তদন্তে এ পর্যন্ত আইএসের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।’

jagonews24.com

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে