,

ব্রাহ্মণবাড়িয়ায় অটো গ্যারেজে অাগুন, ৪০টি গাড়ি পুড়ে ছাই

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বিহাইর গ্রামে গ্যারেজে অগ্নিকান্ডের ঘটনায় ৪০ টি ব্যাটারিচালিত গাড়ি পুড়ে গেছে। শুক্রবার ভোররাতে বিহাইর গ্রামের হিন্দুপাড়ার শাহজাহান মিয়ার গ্যারেজে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা অাগুন নিয়ন্ত্রণে অানার অাগেই দুটি অটোরিকশা ছাড়া বাকি সব গাড়ি পুড়ে যায়। গ্যারেজ মালিক শাহজাহান মিয়া জানান, তার গ্যারেজে মোট ৪০ টি ব্যাটারিচালিত ইজিবাইক, অটোরিকশা ও ভ্যানগাড়ি রাখা ছিল। ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে গ্যারেজে থাকা ২৫ টি ইজিবাইক, ১০ টি অটোরিকশা ও দুটি ভ্যানগাড়ি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের
কর্মীরা অাগুন নেভানোর কারণে দুটি অটোরিকশা অক্ষত থাকে। পুড়ে যাওয়া চারটি ইজিবাইকের মালিক বাহার মিয়া বলেন, অাইসক্রীমের ক্ষুদ্র ব্যবসার টাকা জমিয়ে চারটি ইজিবাইক কিনেছিলাম। কিন্তু এখন সব শেষ। এখন অামি নি:স্ব হয়ে গেছি। কি দিয়া এখন সংসার চালামো বুঝতে পারছি না। বিহাইর গ্রামের শান্তিপাড়ার মহরম অালী বলেন, গাড়ি পুড়ে অামাদের যে ক্ষতি হলো তা কাটিয়ে উঠতে অামাদের দীর্ঘ সময় লাগবে।
এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিস  সূএ জানায়, এ অগ্নিকান্ডে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা