,

ছবির সেটে ভাঙচুরের ঘটনায় সঞ্জয়ের পাশে দাঁড়ালেন অপর্ণা সেন

news-image

 

বিনোদন ডেস্ক :২৪ ঘণ্টারও বেশি সময় কেটে গিয়েছে। ‘পদ্মাবতী’র সেটে হামলার ঘটনার পিছনে কারা রয়েছে, তা এখনও জানতে পারেনি মহারাষ্ট্র পুলিশ। তবে আগের বারের মতো এ বারও পরিচালক সঞ্জয় লীলা ভংসালীর পাশে দাঁড়িয়েছে বলিউড। পরিচালক পাশে পেলেন অভিনেত্রী তথা পরিচালক অপর্ণা সেনকেও।
সংবাদমাধ্যমে অপর্ণা বলেছেন, ‘‘আমার মনে হয় এটা খুব লজ্জার। এ ভাবে চলতে থাকলে একজন পরিচালকের ভাবনা চিন্তার স্বাধীনতা থাকবে না। ধর্মের এ সব তথাকথিত নৈতিক অভিভাবক কারা? আর এ তো প্রশাসনিক ব্যর্থতা। সমাজের এ সব বিষয়কে নিয়ন্ত্রণ করা তো প্রশাসনের দায়িত্বের মধ্যে পড়ে।’’

 

দিন দু’য়েক আগে মহারাষ্ট্রের কোলাপুরে হামলা চালানো হয় ভংসালীর নতুন ছবি ‘পদ্মাবতী’র সেটে। গত জানুয়ারিতে করণী সেনার সদস্যরা চিতোরের দুর্গে হামলা চালিয়ে তছনছ করে দিয়েছিল ছবির সেট। সেই ঘটনার পরে রাজস্থান থেকে পাততাড়ি গুটিয়েছিলেন পরিচালক। নতুন করে কোলাপুরে শুরু হয় ছবির শুটিং। কিন্তু বুধবার গভীর রাতে এক দল দুষ্কৃতী সেটের ভিতরে ঢুকে পুড়িয়ে দেয় শিল্পীদের পোশাক-সহ ১২টিরও বেশি তাঁবু। ক্ষতি হয় কয়েক কোটি টাকার। এই হামলায় কারা জড়িত স্পষ্ট নয় এখনও।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা