,

সাগরে যুদ্ধজাহাজ: জাপানকে হুমকি দিল চীন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: চীন সাগরে জাপানের সবচেয়ে বড় যুদ্ধজাহাজকে পাঠালে তার পাল্টা ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন চীন। আগামী মে মাসে হেলিকপ্টারবাহী জাহাজ ইজুমো তিন মাসের অভিযানে দক্ষিণ চীন সাগরে যাবে বলে খবর প্রকাশিত হওয়ার পর এ প্রতিক্রিয়া ব্যক্ত করল চীন।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনইং আরো বলেন, গত বছরের তুলনায় দক্ষিণ চীন সাগরের পরিস্থিতির উন্নতি হয়েছে। আঞ্চলিক দেশগুলো প্রচেষ্টায় এটি ঘটছে বলেও জানান তিনি। এ অঞ্চলের বাইরের দেশগুলোকে দক্ষিণ চীন সাগরের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার তৎপরতার প্রতি সম্মান জানানোর আহ্বানও জানান তিনি।
এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল, আগামী মে মাসে হেলিকপ্টারবাহী জাহাজ ইজুমো তিন মাসের অভিযানে দক্ষিণ চীন সাগরে যাবে।
খবরে আরো বলা হয়েছিল, ইজুমোর সামরিক সক্ষমতা যাচাই করার জন্য তিন মাসের অভিযানে পাঠানো হচ্ছে এবং দক্ষিণ চীন সাগরে মার্কিন নৌবাহিনীর সঙ্গে জাহাজটি প্রশিক্ষণ নেবে। অবশ্য দক্ষিণ চীন সাগরের যে অংশকে বেইজিং তার নিজের এলাকা বলে দাবি করছে সেখানে এটি যাবে কিনা তা পরিষ্কার ভাবে জানা যায় নি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা