,

রাহুল-প্রিয়াঙ্কার সংসারে ভাঙন

news-image

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। ভালোবেসে বিয়ে করেছিলেন টলিউডের চিত্রনায়ক রাহুল ব্যানার্জিকে। তাদের সংসারে রয়েছে সহজ নামের এক পুত্রসন্তান।

রাহুল-প্রিয়াঙ্কার সংসার জীবন বেশ ভালোই কাটছিল। পুত্র সহজ-এর জন্মের পর থেকেই নাকি তাদের সংসারে ফাটল ধরতে শুরু করে। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কিনা তা জানা যায়নি। কিন্তু রাহুলের একটি স্ট্যাটাসে তাদের বিচ্ছেদের আভাস পাওয়া গেছে।

কিছুদিন আগে বলিউড অভিনেতা শহিদ কাপুরের স্ত্রী মিরা রাজপুত্র ওয়েব ওয়ার্ল্ডে একটি বিতর্কিত মন্তব্য করেন। তারই পরিপ্রেক্ষিতে চার চাকরিজীবী নারী মিরাকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেন। এই খোলা চিঠির লিংক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে ট্যাগ করে একটি স্ট্যাটাস লিখেন রাহুল। এতেই তাদের বিচ্ছেদের আভাস মেলে। রাহুল লিখেন, ‘আমি জানি তুমি (প্রিয়াঙ্কা) সহজকে কতটা মিস কর। এটা ওর আর তোমার প্রাক্তন স্বামীর (রাহুল) তরফ থেকে। তুমি সেরা মা আর অসাধারণ অভিনেত্রী। সাবধানে থেকো।’

‘চিরদিনি তুমি যে আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন প্রিয়াঙ্কা। এতে রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন তিনি। এ সিনেমাটি ব্যবসায়ীকভাবে সফল হয়েছিল। এ ছাড়া রাহুলের সঙ্গে জুটিবদ্ধ হয়ে প্রিয়াঙ্কার অভিনীত সিনেমা হলো- ‘শোন মন বলি তোমায়’, ‘বউ বউ খেলা’, ‘রান’, ‘ভালোবাসা জিন্দাবাদ’, ‘লাভ সার্কাস’, ‘গেম’ প্রভৃতি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড