,

ফের বিয়ের পিঁড়িতে কারিশমার সাবেক স্বামী

news-image

বিনোদন ডেস্ক : আবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী বিশিষ্ট শিল্পপতি সঞ্জয় কাপুর। দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পরিণতি দিতেই মডেল প্রিয়া শচদেবকে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়ার বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এপ্রিলে নিউইয়র্কে পারিবারিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের বিয়ে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে কাছের আত্মীয়স্বজন এবং বন্ধুরা আমন্ত্রিত থাকবেন। এরই মধ্যে তাঁরা নিউইয়র্ক যাওয়ার প্রস্তুতি শুরু করে দিয়েছেন।

কারিশমা কাপুর ও সঞ্জয় কাপুরের বিয়ে হয়েছিল ২০০৩ সালের সেপ্টেম্বরে। এই প্রাক্তন দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান—১২ বছর বয়সী মেয়ে সামাইরা ও সাত বছর বয়সী রাজ। প্রায় ১৩ বছরের সংসার জীবনের বিচ্ছেদ ঘটে গত বছরের জুন মাসে। বিচ্ছেদের পর দুই সন্তানই রয়েছে কারিশমা কাপুরের সঙ্গে।

বিয়ে সম্পর্কে সঞ্জয় ও তাঁর পরিবার তেমন কিছু বলতে না চাইলেও কিছু বিশ্বস্ত সূত্র বিয়ের খবর নিশ্চিত করেছে। এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এটি হতে যাচ্ছে সঞ্জয়ের তৃতীয় এবং প্রিয়া শচদেবের দ্বিতীয় বিয়ে। প্রিয়া শচদেব এর আগে হোটেল ব্যবসায়ী বিক্রম চাওয়ালকে বিয়ে করেন। প্রিয়া শচদেব মডেলিংয়ে নিয়মিত, ‘নীল অ্যান্ড নিকি’ নামের একটি ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয়ও করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের