,

এসব বীভৎস ছবি আমরা কখনো দেখাতে চাই না!

news-image

অনলাইন ডেস্ক : রীতিমতো ফালাফালা করে কাটা হয়েছে। পুরো মুখে ধারালো অস্ত্রের গভীর ক্ষত। মুখে অত্যাচারের যে নৃশংস ক্ষত নিয়ে একটা নিরীহ, অবলা জীব মৃত্যুর অপেক্ষায় বসে, তা চোখে দেখা যায় না। এতটাই বীভৎস, গা শিউরে, অসুস্থ বোধ করতে পারেন।

ঘটনাটি যদিও এখানকার নয়। মালয়েশিয়ার পেনাংয়ের। তার পরেও ছবিটি দেখানোর কারণ, এমন ‘ঘাতক’ এখানেও যে রয়েছে। যারা আর সবার আড়ালে রাস্তার নিরীহ কুকুর পিটিয়ে, কুকুর মেরে, আনন্দ মায়। নিজেদের ক্ষমতা জাহির করে। এভাবে নিরীহর উপর অত্যাচারে, কী উল্লাস যে হয়, জানা নেই। তবে, মানুষ হিসেবে এটা আমাদের কাছেও লজ্জার। হ্যাঁ, লজ্জারই।

ব্যক্তিগত ভাবে কারও কুকুরে অ্যালার্জি থাকতেই পারে। অপছন্দ মানেই তার উপর অত্যাচার করতে হবে, এটাই বা কেন? সম্প্রতি পেনাংয়ের রাস্তা থেকে অশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে নিরীহ এই কুকুরটি। উদ্ধারকারী পশুপ্রেমীরা ভালোবেসে যার নাম দিয়েছেন মিল্ক। ক’দিন ধরে পশু হাসপাতালে তার চিকিত্‍‌সাও চলছে, তবে এখনও বিপদমুক্ত নয় মালয়েশিয়ার এই পথকুকুরটি। নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ডাক্তাররা জানিয়েছেন, মারাত্মক জখম এই কুকুরটির তাপমাত্রা এখন স্বাভাবিক হলেও, এখনও সে কিছু খাওয়ার অবস্থায় নেই। সম্পূর্ণ সেরে উঠতে আরও অনেক সময় লাগবে। সূত্র: ইন্টারনেট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা