,

দেশজুড়ে হত্যার ঘটনার সঙ্গে র‌্যাব ক্যাম্পে বিস্ফোরণের যোগ রয়েছে : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপির ডাকা অবরোধের মধ্যে দেশজুড়ে পেট্রল বোমা ছুড়ে মানুষ হত্যার ঘটনাগুলোর সঙ্গে আশকোনায় র‌্যাবের ক্যাম্পে ‘আত্মঘাতী’ বিস্ফোরণের যোগ রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জাতির জনক বঙ্গবন্ধুর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আজ শুক্রবার এক আলোচনা সভায়  তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে আপনি সাড়া দেননি। গত নির্বাচনের আগে আপনাকে আমন্ত্রণ করেছিলেন আলোচনায় বসতে, আপনি আসেননি। তখন যদি প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিতেন, তাহলে পেট্রল বোমা দিয়ে মানুষ হত্যা করা এবং এর ধারাবাহিকতায় আজকে আশকোনায় ‘আত্মঘাতী’ বিস্ফোরণের প্রয়োজন হতো না। ”

বিএনপিকে বাংলাদেশে ‘জঙ্গিবাদের প্রধান পৃষ্টপোষক’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,“আমরা এখনো হলি আর্টিজান-শোলাকিয়া থেকে বের হতে পারিনি। আজকে আশকোনায় যা হয়েছে, সেটা আরও ভয়াবহ। ”

বিএনপি বাংলাদেশের রাজনীতির পরিবেশ নষ্ট করেছে অভিযোগ করে তিনি বলেন, “এসব নেতিবাচক রাজনীতির ধারা পরিহার করে ইতিবাচক রাজনীতিতে আসুন। সামনের নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। ”

আগামী নির্বাচনে বিএনপির ভরাডুবি হবে দাবি করে ওবায়দুল বলেন, “আলোচনা সংলাপের জন্য চিৎকার করে কোনো লাভ হবে না। তারা (বিএনপি) বুঝতে পেরেছে, আগামী নির্বাচনেও কোনো সুবিধা করতে পারবে না। তাই তারা এক এক সময় এক এক কথা বলছেন।

তিনি আরও বলেন, “তারা এখন ভারতে কী চুক্তি হবে সেটা নিয়ে এতো কথা বলছেন। ভারত সফরে যত চুক্তি হবে সব প্রকাশ্যে হবে। দেশের স্বার্থে, জাতির স্বার্থে এসব চুক্তি সাক্ষর হবে। দেশের সার্বভৌমত্ব ঠিক রেখে হবে। ”

বাঙালী সাংস্কৃতিক জোটের সভাপতি চয়ন ইসলামের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ ও সংগঠনের সাধারণ সম্পাদক শামীম আহমেদ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের