,

‘বাচ্চা তৈরির মেশিন নই’

news-image

বিনোদন ডেস্ক : অভিনেত্রী বিদ্যা বালানকে ঘিরে মা হওয়ার গুঞ্জন অনেক দিন ধরেই। ওজন বেড়ে যাওয়া ও প্রায় হাসপাতালে যাওয়ার কারণে তাকে নিয়ে এমন ধারণা করেন অনেকেই।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এ গুঞ্জন প্রসঙ্গে কথা বলেছেন বিদ্যা। তিনি বলেন, ‘এটি খুবই বিরক্তিকর। আমি হাসপাতলে রোগের কারণেও যেতে পারি। বিয়ের পর নারীরা হাসপাতালে গেলেই গর্ভবতী হওয়া নিয়ে গুঞ্জন শুরু হয় কেন?’

তিনি আরো বলেন, “আমি মনে করি, এটি সম্পূর্ণ আমার ও আমার স্বামীর বিষয়। এটি ব্যক্তিগত সীমা লঙ্ঘন করা কিন্তু আমাদের দেশে এমনটাই হয়। প্রতিবেশী ও আত্মীয়-স্বজনরা নানারকম প্রশ্ন করেন। বিয়ের দিনই আমার এক আঙ্কেল আমাকে বলেছিলেন, ‘পরবর্তীতে যখন তোমার সঙ্গে দেখা হবে, তখন তোমাদের তিনজনকে দেখতে চাই।’ এই ঘটনা আমার বিয়ের ছবি তোলারও আগে ঘটেছিল। আমি হেসেছিলাম কারণ আমরা তখনো হানিমুনের জায়গা ঠিক করেনি।”

বারবার গর্ভবতী হওয়ার গুঞ্জনে বিরক্ত বিদ্যা বালান। এ অভিনেত্রী বলেন, ‘বাচ্চা নিয়ে এ রকম মেতে থাকার মানে কী? আমি বাচ্চা তৈরির মেশিন নই। যাইহোক, পৃথিবীর জনসংখ্যা বেড়েই চলেছে। এর মধ্যে কেউ যদি সন্তান নিতে না চায় তাতে কোনো সমস্যা নেই।’

২০১২ সালে সিদ্ধার্থ রয় কাপুরকে বিয়ে করেন বিদ্যা বালান। বর্তমানে বেগম জান সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত এ অভিনেত্রী। আগামী ১৪ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের