,

নেকড়ে দলের সঙ্গে লড়বেন সালমান

news-image

 

বিনোদন ডেস্ক : সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা টাইগার জিন্দা হ্যায়। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এক থা টাইগার সিনেমার সিক্যুয়েল এ সিনেমাটির শুটিংয়ের জন্য বর্তমানে অস্ট্রিয়াতে অবস্থান করছেন এ অভিনেতা। সঙ্গে আছেন ক্যাটরিনা কাইফও।

পলিটিক্যাল-থ্রিলার ঘরানার হলেও সিনেমাটিতে বেশকিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাবেন দর্শক। তার মধ্যে একটিতে নেকড়ে দলের সঙ্গে লড়তে দেখা যাবে সালমান খানকে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।

শোনা যাচ্ছে, এ দৃশ্যটি প্রযোজক আদিত্য চোপড়ার মাথা থেকে এসেছে। অস্ট্রিয়ার বরফশীতল পরিবেশে হবে এই শুটিং। নির্মাতারা চাইছেন দৃশ্যটি আন্তর্জাতিক মানের শুটিং করতে। এ জন্য হলিউডের খ্যাতিমান স্টান্ট ডিরেক্টর টম স্ট্রুথারের সঙ্গে মিলে নেকড়ে প্রশিক্ষকের সঙ্গে আলোচনা করছেন পরিচালক আলী আব্বাস জাফর। এ ছাড়া শুটিংয়ের সময় সকল প্রকার সতর্কতা নিয়েও আলোচনা করছেন তারা।

টাইগার জিন্দা হ্যায় সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের