,

সিরিয়ায় মসজিদে হামলা, নিহত ৪২

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহীদের দখলে থাকা গ্রামের একটি মসজিদে বিমান হামলায় ৪২ জন নিহত হয়েছে। তাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। ব্রিটেনভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানায়।
পর্যবেক্ষক সংস্থাটি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আলেপ্পো প্রদেশের আল-জিনেহ মসজিদে মাগরিবের নামাজের জন্য মুসল্লিরা জড়ো হয়েছিল। ঠিক সেসময় বিমান হামলাটি চালানো হয়। গ্রামটি বিদ্রোহীদের দখলে থাকা সিরিয়ার প্রধান অঞ্চলগুলোর অন্যতম। তবে কোন দেশের বাহিনী হামলাটি চালিয়েছে তা জানা যায়নি।

সেখানে রাশিয়া ও সিরিয়ার বিমান বাহিনী সক্রিয় রয়েছে এবং মার্কিন বিমান বাহিনীও এ অঞ্চলে জঙ্গি-বিদ্রোহীদের লক্ষ্য করে অভিযান চালিয়ে থাকে।

এদিকে পৃথকভাবে যুক্তরাষ্ট্র জানায়, পার্শ্ববর্তী ইদলিব প্রদেশে তাদের বিমান হামলায় আল-কায়েদার অনেক জঙ্গি নিহত হয়েছে। তবে কোনো বেসামরিক নাগরিকের হতাহতের কথা উল্লেখ করেনি তারা।

রাজধানী দামেস্কের আদালত চত্বরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার মাত্র একদিন পর বৃহস্পতিবার এ হামলা চালানো হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের