,

ট্রাম্প-মেরকেল বৈঠক শুরু

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ট্রান্সআটলান্টিক বাণিজ্য ও ন্যাটোর সম্পর্ক উন্নয়ন ইস্যুতে বৈঠকে বসেছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে ওয়াশিংটন পৌঁছান মেরকেল।

মেরকেলের এ যুক্তরাষ্ট্র সফর মঙ্গলবারে নির্ধারিত থাকলেও দেশটিতে হঠাৎ তীব্র তুষারঝড় শুরু হওয়ায় তা স্থগিত করা হয়।

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনাকালে মেরকেলের সঙ্গে জার্মান কোম্পানি সিমেন্স, শেফার ও বিশ্বখ্যাত গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএমউব্লিউয়ের ঊর্ধ্বতন কর্তাব্যক্তিরাও থাকতে পারেন বলে বিবিসির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শুক্রবারের এ বৈঠক প্রসঙ্গে এক জার্মান সংবাদপত্রকে মেরকেল জানান, তিনি ট্রাম্পের সঙ্গে যুগোপযোগী ও ফলপ্রসূ আলোচনার জন্য মুখিয়ে আছেন।

এর আগে আমেরিকার সঙ্গে বাণিজ্য বিস্তারে জার্মান গাড়ি প্রস্তুতকারকদের বেশি ট্যাক্স প্রদানের হুমকিসহ বার্লিনকে প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধিরও পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের