,

ছিলেন ক্রিকেটার, কিভাবে হলেন নাইটমেয়ার!

news-image

অনলাইন ডেস্ক : ছোটবেলায় স্বপ্ন ছিলেন ক্রিকেটার হিসেবে গোটা দুনিয়া জয় করবেন। সেই স্বপ্ন সফল। তবে আয়রনি এটাই যে ক্রিকেটার হিসেবে নয়, বডিবিল্ডার হিসেবে গোটা বিশ্বের কুর্নিশ আদায় করে নিয়েছেন তিনি। ইনি মার্টিন ফোর্ড। বছর কুড়ির যে তরুণের গোটা দিন রাত জুড়ে ছিল ব্যাট বলের আঘ্রান। সেই ফোর্ডেরই এখন দুনিয়া জিম। দুবলা-পাতলা ফোর্ডের শরীরের ওজন ছিল মেরেকেটে ৫৫ কেজি পুরনো দিনে। এখন ৬ ফুট ৮ ইঞ্চির ফোর্ডের ওজন? ১৪৫ কেজি। ব্রিটিশ যুক্তরাষ্ট্রের বিখ্যাত বডিবিল্ডারের পোশাকি নাম নাইটমেয়ার।

অথচ বছর আগে পরিস্থিতি মোটেও এমনটা ছিল না। ফোর্ড তখন পেশাদারি ক্রিকেটের দুনিয়ায় নাম লেখাতে উৎসুক। তখনই এক অনুশীলনে মারাত্মক চোট পান তিনি। গুরুতর চোট পেয়ে ৯ থেকে ১২ মাস কার্যত শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল তাঁকে। স্বাভাবিক জীবনে ফিরে তিনি উপলব্ধি করেন, তিনি মোটেও ক্রিকেটে আগের ছন্দ ফিরে পাবেন না। তারপরেই জিমের প্রতি মনোযোগ দেন তিনি। তার ফলাফল? বিশ্বের সবথেকে সুগঠিত মানব আপাতত ইনিই।

প্রত্যেকদিন ৮০০০ ক্যালোরি গ্রহণ করতে হয় তাঁকে। জিমে ৬ ঘণ্টা হাই ইনসেনসিটি ট্রেনিং করতে হয় তাঁকে। তাঁর জনপ্রিয়তা এমনই শিখরছোঁয়া যে সম্প্রতি হলিউডের সুপারহিট ছবি বোয়কেন ২০১০, আনডিসপিউটেড থ্রি, ফোর্ডের মতো একাধিক সিনেমায় অভিনয় করে ফেলেছেন। চলতি বছরেই মুক্তি পাবে ডিসপিউটেড ফোর। সেখানেও ফের ফোর্ডকে দেখা যাবে সিনেমায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা