,

হোটেলের অগ্নিকাণ্ড থেকে বাঁচলেন ধোনি

news-image

স্পোর্টস ডেস্ক : একটু এদিক-ওদিক হলেই ক্রিকেট বিশ্বকে আজ হয়তো থমকে যেতে হতো। দিল্লির একটি পাঁচ তারকা হোটেলে আগুন লেগেছিল, যেখানে ছিলেন মহেন্দ্র সিং ধোনিসহ পুরো ঝাড়খণ্ড দল। খেলোয়াড়দের নিরাপদে বের করে আনতে পারলেও খেলোয়াড়দের ক্রীড়াসামগ্রী সব পুড়ে গেছে এ দুর্ঘটনায়।

বিজয় হাজারে ট্রফির সেমিফাইনাল খেলতে ধোনি ও তাঁর দল এখন দিল্লিতে। প্রতিপক্ষ বাংলা। আজই শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। এ ম্যাচের জন্য ওয়েলকম হোটেলে ক্ষণিক আবাস নিয়েছিলেন তাঁরা। কিন্তু সেটাই কাল হতে বসেছিল আজ। দিল্লির ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ সকাল সাড়ে ছয়টায় ওয়েলকাম হোটেলে আগুন লেগেছিল। সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছে এক ঘণ্টা পর।

সেই অগ্নিকাণ্ডে ধোনিও আটকা পড়েছিলেন বলে প্রাথমিক খবরে বলা হয়েছে। এখনো এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণকারীরা ধোনিদের নিরাপদেই হোটেল থেকে বের করে আনতে পারলেও দলের সব ক্রীড়া সামগ্রী আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। দুর্ঘটনার পর সেমিফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে বিজয় হাজারে ট্রফির। এখনো আনুষ্ঠানিকভাবে পরবর্তী সূচি জানানো হয়নি।

ধোনির পুড়ে যাওয়া ক্রিকেট সরঞ্জামের মধ্যে অনেক কিছুর সঙ্গেই হয়তো জড়িত ছিল নানা ঐতিহাসিক মুহূর্ত। অবশ্য ধোনি ও ক্রিকেটাররা নিরাপদে আছেন, এটাই আপাতত সবচেয়ে বড় সুখবর। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে