,

তামিম-ইমরুলের জরিমানা

news-image

স্পোর্টস ডেস্ক : জরিমানার কবলে পড়লেন বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ইকবাল এবং ইমরুল কায়েস। শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে আইসিসির আচরণবিধির ২.১.১ অনুচ্ছেদ ভেঙেছেন তারা। এর ফলে উভয়কেই ম্যাচ ফি’র ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার রাতেই বিষয়টি নিশ্চিত করেছে আইসিসি।

এলবিডব্লিউর জন্য শ্রীলঙ্কার ফিল্ডাররা আবেদন করলে আম্পায়ারের দিকে ব্যাট দেখান বাংলাদেশের হার্ড-হিটার ওপেনার তামিম ইকবাল। যা করে তিনি বুঝাতে চেয়েছেন বল তার ব্যাটে আঘাত করেছে। অন্যদিকে শ্রীলংকান ক্রিকেটাররা ক্যাচের জন্য আবেদন করলে উরুর প্যাড দেখান ইমরুল কায়েস। যা নিয়ম বহির্ভূত। এর ফলেই শাস্তির কবলে পড়তে হলো বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানকে।

শ্রীলংকার বিপক্ষে কলম্বো টেস্টের প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের শুরুটা দারুণ করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় দিনের শেষ বিকেলে হঠাৎ করেই যেন খেই হারিয়ে ফেলে মুশফিকবাহিনী। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২১৪ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ। স্বাগতিকদের চেয়ে ১২৪ রান পিছিয়ে থেকে শুক্রবার তৃতীয় দিনের খেলা শুরু করবেন দুই অপরাজিত ব্যাটসম্যান সাকিব-মুশফিক।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা