,

চীন-সৌদি সম্পর্কে নতুন মোড়, ৬৫ বিলিয়ন ডলারের চুক্তি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সঙ্গে ৬৫ বিলিয়ন ডলারের চুক্তি করেছে চীন। এশিয়া সফররত সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এখন চীনে আছেন। বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাতের পর উভয়ে ওই চুক্তিতে স্বাক্ষর করেন।

চীনের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঝাং মিংয়ের বরাত দিয়ে রাশিয়ান বার্তা সংস্থা রাশিয়ান টাইমস (আরটি) জানিয়েছেন, শক্তি সম্পদ থেকে মহাকাশ পর্যন্ত সবকিছুতেই সহযোগিতার জন্য ওই সমঝোতা হয়েছে।

প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ঝাং মিং রয়টার্সকে বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং ও বাদশাহ সালমান পুরোনো বন্ধু।’ তিনি আরো বলেন, ‘চীন ও সৌদি আরবের মধ্যকার সহযোগিতামূলক কার্যক্রম এরই মধ্যে অনেক বড় কিছু অর্জন করেছে এবং সামনে আছে অনেক বড় সম্ভাবনা।’

নিজ দেশে বিনিয়োগ সুযোগ ও বাণিজ্য বাড়াতেই বাদশাহ সালমান সাম্প্রতিক সফরে বের হয়েছেন। এশিয়ার দেশগুলোর জন্য সৌদির তেল খুবই গুরুত্বপূর্ণ। দেশটি চীনের তেলের বাজারও বাড়াতে চায়। চীনে তেল রপ্তানির ক্ষেত্রে গত বছরই রাশিয়ার চেয়ে পেছনে পড়ে যায় সৌদি।

এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং জানিয়েছেন, সৌদি বাদশার এ সফর চীনের সঙ্গে সৌদির সম্পর্ক আরো জোরদার করবে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, চীন মধ্যপ্রাচ্য সংকটে নাক গলায় না। আর এ কারণেই মধ্যপ্রাচ্যের কাছেও চীন বিশেষভাবে গুরুত্বপূর্ণ।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি মুসলিম প্রধান দেশের কূটনীতিক জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে চীনের ভূমিকা কেবলই একজন ‘সৎ ক্রেতা’ হিসেবে। তিনি বলেন, ‘চীন কোনো পক্ষ নিবে না এবং সেটা প্রশংসনীয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে