,

রোহিঙ্গাদের ফেরত নিতে বললেন আনান কমিশন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্কের ওপর জোর দিতে বলা হয়েছে কফি আনানের নেতৃত্বে গঠিত কমিশনের অন্তবর্তী রিপোর্টে। রাখাইন অ্যাডভাইজরি কমিশন সুপারিশে বলেছে, নির্যাতনের শিকার হয়ে পালিয়ে যাওয়া রোহিঙ্গাদের ফেরত নেওয়ার পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে মিয়ানমারকে।

বৃহস্পতিবার প্রকাশিত অন্তবর্তী রিপোর্টটিতে উল্লেখ করা হয়, রোহিঙ্গাদের নাগরিকত্ব, অবাধ চলাচল এবং মিয়ানমারের রাজনৈতিক ক্ষেত্রে মুসলিমদের প্রতিনিধিত্ব বিষয়েও সুপারিশ করেছে গত বছরের সেপ্টেম্বরে গঠিত এ কমিশন। চলতি বছরের আগস্টে পূর্ণ রিপোর্ট দেবে তারা।

সুপারিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ও মিয়ানমারের সমন্বয়ে একটি যৌথ কমিশন গঠন করা উচিত। তাদের কাজ হবে সুষ্ঠু পরীক্ষা-নিরীক্ষার পর বাংলাদেশে অবস্থিত রোহিঙ্গাদের স্বেচ্ছায় মিয়ানমারে ফিরে যেতে সহায়তা করা।

আনান কমিশনের সুপারিশে আরও বলা হয়, রোহিঙ্গারা ফিরে যাওয়ার পর তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং প্রয়োজন অনুযায়ী তাদের ধ্বংস হয়ে যাওয়া ঘরবাড়ি তৈরি করে দিতে হবে মিয়ানমার সরকারকে। সেখানকার রাজনৈতিক পন্থায় মুসলিমদের প্রতিনিধিত্বেও চরম ঘাটতি আছে বলে মনে করে এই কমিশন। এ কারণে অনতিবিলম্বে মিয়ানমার সরকারের উচিত সবার সঙ্গে আলোচনা করে এমন একটি ব্যবস্থা গড়ে তোলা যার মাধ্যমে দেশটির মুসলিমরা নিজেদের কথা বলতে পারে।

রোহিঙ্গাদের নাগরিকত্বের বিষয়ে কফি আনান কমিশনের রিপোর্টে বলা হয়েছে, নাগরিকত্ব না থাকার কারণে তারা বৈষম্য ও অবিচারের শিকার হচ্ছে। মিয়ানমার সরকারের উচিত অনতিবিলম্বে নাগরিকত্ব সত্যায়ন প্রক্রিয়ার একটি কৌশল এবং সময়সীমা বেঁধে দেওয়া।

উল্লেখ্য, গত বছরের ৯ অক্টোবরের পর মিয়ানমার সরকারি বাহিনীর হামলায় শতাধিক রোহিঙ্গা নিহত হয়। এছাড়া হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছে এবং ৭০ হাজারেরও বেশি নির্যাতিত রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে