,

প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশের স্বার্থবিরোধী কোনো চুক্তি হবে না : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : এপ্রিলে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরে দেশের স্বার্থ বিরোধী কোনো চুক্তি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ভারতের সঙ্গে কোনো ধরনের চুক্তি হলেই দেশের একটি মহল বলে, গেলরে গেল, দেশ ইন্ডিয়া হয়ে গেল। আমি এসব রাজনৈতিক দলগুলোকে বলব, আপনারা ‘ইন্ডিয়া ফোবিয়া’ থেকে বের হয়ে আসেন। শেখ হাসিনা নিজের দেশের স্বার্থ বাদ দিয়ে কোনো দেশের সঙ্গেই চুক্তি করবেন না।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের সড়ক ভবন প্রাঙ্গণে সড়ক ও জনপথ ডিপ্লোমা প্রকৌশলী সমিতির জাতীয় সম্মেলন ও কাউন্সিল অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব হবে সমতার ভিত্তিতে। কেউ ছোট, কেউ বড় নয়; সম্পর্ক হবে জাতীয় স্বার্থে। ভারতের গোলামী করলে ১৫ আগস্টের পর আমরাই ক্ষমতায় থাকতাম।

আয়োজক সমিতির সভাপতি আব্দুন নুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিক, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসান, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সভাপতি এ কে এম এ হামিদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা