বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

৩৩৮ রানে শেষ হলো শ্রীলঙ্কার ইনিংস

news-image

স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কার ইনিংসটি যেন একাই গড়ে দিলেন দিনেশ চান্ডিমাল। ১৩৮ রানে আউট হয়েছেন। লঙ্কানদের দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে ধনঞ্জয়া ডি সিলভা ও নিরোশান ডিকভেলার ব্যাট থেকে—দুজনেরই ৩৪ করে। গোটা ইনিংসে ৭টি জুটি গড়েছেন চান্ডিমাল। এর মধ্যে ডি সিলভার সঙ্গে ৫ম উইকেট জুটিতে ৬৬, ষষ্ঠ উইকেট জুটিতে ডিকভেলার সঙ্গে ৪৪ তো ছিলই। অষ্টম ও নবম উইকেট জুটিতে রঙ্গনা হেরাথ ও সুরাঙ্গা লাকমালের সঙ্গে সমান ৫৫ রানের দুটি জুটি গড়ে লঙ্কানদের ইনিংস ৩০০ পার করিয়েছেন।

ভাগ্য সহায় হয়েছে তাঁর বেশ কয়েকবারই। কিন্তু দলের বিপদের মুখে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়িয়ে একাই যেভাবে লড়ে গেলেন, সেটা অনুকরণীয়। দারুণ একটা টেস্ট ইনিংসই তিনি উপহার দিলেন কলম্বোর পি সারা ওভালে। ১৯৫ রানেই শ্রীলঙ্কার ৭ উইকেট ফেলে দিয়েছিল বাংলাদেশ। লঙ্কানদের ইনিংস শেষ পর্যন্ত থামানো গেছে ৩৩৮ রানে। শেষ ৩ উইকেটে ১৪৩ রান যোগ করে নিজেদের লেজের শক্তিরও প্রমাণ রাখল শ্রীলঙ্কা। আজ প্রথম সেশনে শ্রীলঙ্কা করেছে ১০০ রান। লাঞ্চের পর ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ।

নিজের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি চান্ডিমাল পূরণ করেন ২২৪ বলে। তাইজুলের বলে কভার ও পয়েন্টের মাঝামাঝি ঠেলে দিয়েই তুলে নেন সেঞ্চুরিটি। মাইলফলক পেরিয়েই খোলস ছেড়ে বেরিয়ে এলেন। ৩০০ বল খেলে শেষ পর্যন্ত ১৩৮ রানে তিনি ফিরেছেন মেহেদী হাসান মিরাজের বলে, মিড উইকেটে মোসাদ্দেক হোসেনের হাতে ক্যাচ দিয়ে।

৭ উইকেটে ২৩৮ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা শ্রীলঙ্কা প্রথম সেশনটাকে পুরোপুরি নিজেদের করে নেয়। অষ্টম উইকেটে হেরাথের সঙ্গে চান্ডিমাল যোগ করেন ৫৫ রান। চান্ডিমাল আরও ৫৫ রান যোগ করেন নবম উইকেটে সুরাঙ্গা লাকমালকে নিয়েও। বাংলাদেশর হতাশাটা আকাশে তুলে দিয়েছেন লাকমল। ৪৪ বলে ৩৫ রান করেন তিনি। লক্ষ্মণ সানদাকানের সঙ্গে শেষ উইকেটে যোগ করেন আরও ৩৩ রান। লাকমালকে থার্ডম্যানে সৌম্যর ক্যাচে ফিরিয়েছেন শুভাশিস।

বাংলাদেশের পক্ষে ৯০ রানে ৩ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও শুভাশিস রায়—তিনজনই নিয়েছেন ২টি করে উইকেট। তাইজুল নিয়েছেন ১ উইকেট।

নিজেদের শততম টেস্টে শুরুটা দারুণ হওয়ার পরেও শেষ ৩ উইকেটের অস্বস্তি নিয়ে প্রথম দিনটা শেষ করেছিল বাংলাদেশ। কিন্তু লঙ্কানদের শেষ ৩ উইকেট রীতিমতো হতাশায় ডুবিয়ে ছাড়ল মুশফিকদের। এই হতাশা কাটিয়ে উজ্জীবিত ব্যাটিংটাই দরকার। ৩৩৮ রানটা কিন্তু যথেষ্টই চ্যালেঞ্জের। সূত্র: টেন ক্রিকেট।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু