,

জঙ্গি আস্তানার নব্য জেএমবির টার্গেট ছিল বিদেশিরা

news-image

নিউজ ডেস্ক : সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানা নব্য জেএমবির মন্তব্য করে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম বলেছেন, তাদের লক্ষ্য ছিল বিদেশিদের ওপর হামলা করে মিরসরাই-সীতাকুণ্ড অঞ্চলে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা। আজ বৃহস্পতিবার সীতাকুণ্ডের চৌধুরী পাড়ার জঙ্গি আস্তানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

ডিআইজি বলেন, আমরা নিশ্চিত এরা নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠন নব্য জেএমবি। এখানকার দুটিই নব্য জেএমবির আস্তানা। বুধবার গ্রেপ্তার জঙ্গি দম্পতিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, তারা এখনো মুখ খোলেনি। তাদের অধিকতর জিজ্ঞাসাবাদ করা হবে।

নব্য জেএমবির লক্ষ্য সম্পর্কে জানতে চাইলে ডিআইজি বলেন, তাদের লক্ষ্য ছিল মিরসরাই-সীতাকুণ্ডে অঞ্চলে বিদেশিদের ওপর হামলা করে বিদেশি বিনিয়োগ নিরুৎসাহিত করা। তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বড় ধরনের নাশকতার লক্ষ্যে প্রচুর গ্রেনেড ও বিস্ফোরক মজুদ করেছিল আস্তানায়।কালের কন্ঠ

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা