,

ইসরাইল বর্ণবাদী রাষ্ট্র : জাতিসঙ্ঘ কমিশন

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ইসরাইলকে বর্ণবৈষম্যবাদী রাষ্ট্র হিসেবে বর্ণনা করেছে জাতিসঙ্ঘের একটি কমিশন।এই কমিশনের প্রকাশিত এক প্রতিবেদনে ইসরাইল রাষ্ট্রকে এমন আখ্যা দেয়া হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর তাতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল। আর যুক্তরাষ্ট্র তা প্রত্যাহারের দাবি জানিয়েছে।
বিভিন্ন সময়ে আগেও ইসরাইলকে এই সমালোচনা শুনতে হয়েছে, তারা একটি বর্ণবৈষম্যবাদী রাষ্ট্র।
তবে এই প্রথমবারের মতো জাতিসঙ্ঘের কোনো সংস্থা ইসরাইলকে বর্ণবৈষম্যবাদী রাষ্ট্র হিসেবে আখ্যা দিলো।
জাতিসঙ্ঘ পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশনের প্রতিবেদনে এমন বলা হয়েছে।
সংস্থাটি বলেছে ইসরাইল, ফিলিস্তিনি জনগণের উপর এক ধরনের বর্ণবৈষম্যমূলক শাসনব্যবস্থা কায়েম করেছে।
কমিশনের প্রধান রাইমা খালাফ বলেছেন, এই প্রতিবেদনে স্পষ্ট করে আরো বলা হয়েছে, ইসরাইল ফিলিস্তিনি জনগণের উপর নিপীড়ন চালাচ্ছে।
পশ্চিম এশিয়ার ১৮টি আরব দেশ নিয়ে গঠিত এই কমিশন।
খালাফ জানিয়েছেন সদস্য দেশগুলোর অনুরোধে প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে।
যা প্রকাশের পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরাইল।
দেশটির সরকার বলছে মধ্যপ্রাচ্যে তারাই একমাত্র গণতান্ত্রিক দেশ এবং এই প্রতিবেদনের মাধ্যমে তাদের এই অবস্থানকে ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হচ্ছে।
যাকে নাৎসি কায়দায় অপপ্রচার বলে উল্লেখ করেছে ইসরাইল।
অন্যদিকে যুক্তরাষ্ট্র এই প্রতিবেদন প্রত্যাহারের দাবি জানিয়েছে।
তবে জাতিসঙ্ঘ সদর দপ্তর থেকে বলা হচ্ছে এমন রিপোর্ট প্রকাশের আগে তাদের সাথে পরামর্শ করা হয়নি।
জাতিসঙ্ঘের এক মুখপাত্র জানিয়েছেন, এই প্রতিবেদন মহাসচিব আন্তোনিয় গুতেরেসের মতামতের প্রতিফলন নয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা