বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবশেষে দা ভিঞ্চির মোনালিসার হাসির রহস্য ভেদ

news-image

যতটা বিখ্যাত পেইন্টিং, ততটাই বিখ্যাত ছবির ভেতরে থাকা মেয়েটির মুখের হাসি।
লিওনার্দো দা ভিঞ্চির আঁকা লিসা ঘেরাদিনির পোর্ট্রেট মোনালিসার হাসির রহস্য ভেদ করতে গিয়ে বিগত পাঁচ শতাব্দী ধরে গলদঘর্ম হয়েছেন অজস্র শিল্পবিশেষজ্ঞ এবং সাধারণ দর্শক। কখনও মনে হয়েছে, মোনালিসার মুখে লেগে রয়েছে তির্যক ব্যঙ্গের হাসি। আবার একটু বেশিক্ষণ সেই হাসির দিকে তাকিয়ে থাকলে মনে হয়, কোনো অব্যক্ত বেদনা যেন ফুটে বেরোচ্ছে সেই হাসিতে। শেষ পর্যন্ত মোনালিসার হাসির রহস্য যে কী, সেই প্রশ্নের কোনো সর্বজনসম্মত উত্তর মেলেনি। কিন্তু এ বার সেই প্রশ্নের বহু প্রতীক্ষিত উত্তরটি পাওয়া গিয়েছে। অন্তত ইউনিভার্সিটি অফ ফ্রেইলবার্গের স্নায়ুরোগ বিশেষজ্ঞদের তেমনটাই দাবি।

বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুয়েরগেন কোরনিমিয়ের সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, একটি বিশেষ সমীক্ষার ফল হিসেবে তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোনো বিশেষ মানসিক বিচলন নয়, মোনালিসার হাসি সুখের হাসি। আনন্দের কারণেই হেসেছিলেন মোনালিসা। কিন্তু কী ভাবে এই সিদ্ধান্তে পৌঁছলেন বিশেষজ্ঞরা? তারা জানাচ্ছেন, মোনালিসার হাসির রহস্য ভেদ করতে একটি বিশেষ সমীক্ষা চালানো হয়েছিল। লিওনার্দো দা ভিঞ্চির আঁকা এই অমর চিত্রকলার কেন্দ্রস্থ নারীটির ঠোঁটের দুটি প্রান্ত সামান্য ওপরের দিকে তুলে অথবা নিচের দিকে বেঁকিয়ে মোনালিসার চারটি একটু বেশি খুশি এবং চারটি একটু বেশি বিষণ্ন সংস্করণ তৈরি করেন তারা। তার পর প্রকৃত মোনালিসা কোনটি, তা জানতে না দিয়ে ১২ জন দর্শককে এই ৯টি ছবি অদল-বদল করে দেখানো হয় মোট ৩০বার। দর্শকদের জানাতে বলা হয়, কোন মোনালিসাটিকে তারা খুশি বলে মনে করছেন, এবং কোন মোনালিসার মুখে তারা দেখছেন বিষণ্নতার ছাপ। দেখা যায়, প্রত্যেক দর্শক প্রতিবারই আসল মোনালিসাকে দেখে, তার হাসিটিকে আনন্দের হাসি বলেই চিহ্নিত করেন। কোনো মানুষের মুখের অভিব্যক্তি অন্য মানুষের মনে তার সম্পর্কে কী ধারণা গড়ে তোলে, সেই সম্পর্কে ধারণা পাওয়ার লক্ষ্যেই এই সমীক্ষা চালানো হয়েছিল। এবং বিজ্ঞানীরা বলছেন, সমীক্ষার এই ফলাফল মানুষের মনের সেই গহীন রহস্য ভেদে অনেকটাই সহায়ক হবে।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু