,

দুই পতিতার অন্য লড়াই

news-image

 

বিনোদন ডেস্ক : সিনেমার রুপালি পর্দায় ফুটিয়ে তোলা হয় সমাজের নানা পেশার মানুষের জীবন। এক্ষেত্রে বাদ পড়েনি যৌনকর্মীরাও। বিশেষ করে বলিউডে অনেক আগে থেকেই পতিতা চরিত্রে অনেকেই অভিনয় করেছেন এবং তারা প্রশংসিত হয়েছেন। সত্যি বলতে এই চরিত্রে অনেক নামি অভিনেত্রীও প্রাণ খুলে অভিনয় করেছেন।

আগামী ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে বিদ্যা বালান অভিনীত বেগম জান। এখানে তাকে দেখা যাবে পতিতালয়ের প্রধানের চরিত্রে। সৃজিত মুখার্জি পরিচালিত ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘রাজকাহিনী’ সিনেমার হিন্দি সংস্করণ এটি। এরই মধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেইলার। পতিতালয়ের প্রধান চরিত্রে বিদ্যার সাবলীল অভিনয় এরই মধ্যে সকলের প্রশংসা পাচ্ছে। কিন্তু সঙ্গে প্রশ্ন উঠেছে, পতিতা চরিত্রে অন্যান্য অভিনেত্রীদের ছাড়াতে পারবেন কি বিদ্যা?

বিদ্যার সমসাময়িক অভিনেত্রীর মধ্যে চামেলি (২০০৪) এবং তালাশ (২০১২) সিনেমায় পতিতা চরিত্রে অভিনয় করেছেন কারিনা কাপুর। এর মধ্যে চামেলি সিনেমায় এ অভিনেত্রীর অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল। পাশাপাশি সমালোচকদের প্রশংসাও পেয়েছিলেন কারিনা। তাই অনেকেই এরই মধ্যে কারিনার সঙ্গে বিদ্যার তুলনা শুরু করে দিয়েছেন।

সিনেমায় দেখানো হয়েছিল, অল্প বয়সে পতিতালয়ে বিক্রি করে দেয়া হয় কারিনাকে। এক পর্যায়ে তার পরিচয় হয় আমান কাপুরের (রাহুল বোস) সঙ্গে। তার চারিত্রিক গুণাবলী দিয়ে তিনি জয় করেন আমানের মন। এদিকে স্ত্রী হারা আমান আকৃষ্ট হয়ে পড়ে চামেলির (কারিনার) প্রতি। সিনেমায় পতিতা হিসেবে বেশ ভালোভাবেই নিজেকে ফুটিয়ে তুলেছিলেন কারিনা।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা