,

ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে ১০ মামলা

news-image

শ্রম আইনের ২১৩ ধারা মোতাবেক বকেয়া পরিশোধ না করায় ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে ১০টি মামলা করা হয়েছে। বুধবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের সেরেস্তা সহকারী জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মঙ্গলবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক সুলতান মাহমুদের আদালতে গ্রামীণ টেলিকমের ১০ কর্মী বাদী হয়ে মামলাটি করেন।
জামাল উদ্দিন আরো জানান, ইউনূসের বিরুদ্ধে মামলা করায় আদালত থেকে তাঁর কাছে সমন পাঠানো হবে। তবে এখনো মামলার তারিখ নির্ধারণ করা হয়নি। এ ছাড়া ড. ইউনূসের বিরুদ্ধে কয়েক মিলিয়ন ডলার বকেয়া রয়েছে বলে শ্রম আইনে পরিশোধের জন্য মামলা করা হয়েছে।
আরজি থেকে জানা যায়, বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণফোনে এক তৃতীয়াংশ শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফাকর্মীদের মধ্যে বণ্টন করে দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি। সে কারণে এ মামলাটি করা হয়েছে।
মামলার বিবাদীরা হলেন, গ্রামীণ টেলিকম, গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূস।
এ ছাড়া নথিতে দেখা যায়, কর্মীদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করছেন অ্যাডভোকেট জাফরুল হাসান।

এনটিভি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের