,

বোর্ড সভাপতিই বাদ দিতে চেয়েছিলেন মাহমুদউল্লাহকে!

news-image

 

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশের শততম টেস্টে খেলা হয়নি মাহমুদউল্লাহর। এই মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে যে নাটক হয়েছে, সে আলোচনা এখনো থামেনি। আজ বুধবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান যা বলেছেন, তা রীতিমতো বোমা ফাটানোর মতোই।

বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে নাকি মাহমুদউল্লাহকে বাদ দেননি, সে সিদ্ধান্ত নাকি বোর্ড সভাপতি নিজেই দিয়েছিলেন। শ্রীলঙ্কায় বসে নাজমুল হাসান নিজেই বলেছেনে কথাগুলো।

কলম্বোর পি সারা ওভালে এ প্রসঙ্গে সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘এই টেস্ট থেকে মাহমুদউল্লাহর বাদ দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এতে হাথুরুসিংহের কোনো ভূমিকা নেই। সিদ্ধান্তটা আমারই। এখানে কোচের কথা কেন আসে, আমি তা বুঝি না।’

দ্বিতীয় টেস্টের দল থেকে মাহমুদউল্লাহকে বাদ দেওয়ার সিদ্ধান্ত এসেছিল গত সোমবার। শুধু তাই নয়, ওয়ানডে দল থেকেও বাদ দিয়ে তাঁকে দেশে ফেরত পাঠানোরও সিদ্ধান্ত হয়েছিল। পরে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টে। এই অভিজ্ঞ ব্যাটসমানকে ওয়ানডে দলে রাখা হয়, আর দেশেও ফেরত পাঠানো হয়নি।

এর আগে সর্বশেষ ২০১৫ সালে ভারতের বিপক্ষে ফতুল্লা টেস্টে বাদ পড়েন মাহমুদউল্লাহ। এরপর টানা আটটি টেস্ট খেলেন। তাঁর দুর্ভাগ্য দেশের শততম টেস্টে এসে আবার বাদ পড়েন।

অবশ্য কয়দিন আগে ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্টে ৬৪ রান করেন মাহমুদউল্লাহ। তবে গল টেস্টের দুই ইনিংসে চরমভাবে ব্যর্থ হন তিনি। প্রথম ইনিংসে ৮ রান করার পর দ্বিতীয় ইনিংসে রানের খাতাও খুলতে পারেননি তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের