,

পিতৃত্বকালীন ছুটি ৬ মাস!

news-image

আন্তর্জাতিক ডেস্ক :শুধু মায়েদের জন্যই নয়, সদ্যোজাত সন্তানের লালনপালন ও যত্নের জন্য সদ্য বাবা হওয়া পুরুষদের জন্যও ছুটির নীতি নিয়েছে ভারতের সরকারি ও বেসরকারি সংস্থাগুলো। তবে অন্যান্য বেসরকারি-সরকারি সংস্থাগুলো থেকে একধাপ এগিয়ে ফার্নিশিং কোম্পানি আইকা তাদের সদ্য মা হওয়া নারী কর্মচারীদের মতো সদ্য বাবা হওয়া পুরুষ কর্মচারীদেরও সমান সুযোগ দিতে ছয় মাসের পিতৃত্বকালীন ছুটির নীতি চালু করেছে।
সন্তান জন্মের পরের মুহূর্তগুলো প্রত্যেক বাবা-মায়ের কাছেই ভীষণ দামি। সদ্য মা হওয়া মেয়েটির মতো হঠাৎই বাবার দায়িত্ব পেয়ে বিহ্বল পুরুষটিও দিনের অনেকটা সময় কাটাতে চান সন্তানের সঙ্গে। অফিসের কাজের কারণে সেই অনাবিল অনুভূতিগুলো অনুভব করায় যাতে কোনো ফাঁকি না পড়ে তাই পিতৃত্বকালীন ছুটির এ ব্যবস্থা। তবে সবেতন ছয় মাস পিতৃত্বকালীন ছুটি উপভোগ করতে পারবেন শুধু আইকা ইন্ডিয়া কোম্পানির কর্মচারীরাই।

সুইডিশ এই কোম্পানির এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, এর মাধ্যমে তারা লিঙ্গবৈষম্য ঘোচাতে চান। শিশুর এই শুরুর দিনগুলো অমূল্য। প্রত্যেক মায়ের মতো প্রত্যেক বাবার কাছেও তা অতুলনীয়। সন্তানের দায়িত্বে মায়েদের মতো বাবাদের সমান ভাগ থাকে, তাই তাদেরও সমান ছুটি পাওয়া উচিত।

পিতৃত্বকালীন ছুটির এ সুযোগ সিঙ্গেল ফাদার এবং সারোগেসির মাধ্যমে সন্তান লাভ করলেও ৬ মাসের সবেতন ছুটি পাবেন আইকা-র প্রত্যেক পুরুষ কর্মচারী। চলতি মাসের শেষ থেকেই এটি কার্যকর হতে যাচ্ছে।

উল্লেখ্য, ভারতের সরকারি ও বাকি বেসরকারি সংস্থায় ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি পান পুরুষ কর্মচারীরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে