,

বোচাগঞ্জে কথিত পীর হত্যায় খাদেম মুরিদসহ আটক ৩

news-image

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জের দৌলায় কাদরিয়া মোহাম্মদীয়া দরবার শরীফের কথিত পীর ও কাজের মেয়ে হত্যার ঘটনায় ওই দরবারের খাদেম ও নারী মুরিদ এবং কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে আরেকজন কথিত পীরকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার ওই তিনজনকে আটক করা হলেও আটকের বিষয়টি আজ বুধবার স্বীকার করেছে পুলিশ। তবে ঘটনার বিষয় এখন পর্যন্ত মামলা করেননি নিহতের স্বজনরা।

দরবার শরিফের ‘পীর বাবা’ বলে পরিচিত ফরহাদ হোসেন চৌধুরী ও তাঁর কাজের মেয়ে মুরিদ রূপালী বেগমকে গত শনিবার সন্ধ্যায় কুপিয়ে ও গুলি করে হত্যা করে লাশ চাদরে ঢেকে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনায় দরবার শরিফের খাদেম সাইদুর রহমান ও মুরিদ সুফিয়া বেগমকে গতকাল মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কৌশলগত কারণে আটকের বিষয়টি স্বীকার করা হয়নি। অন্যদিকে, হত্যায় জড়িত সন্দেহে কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীতে ইছাহাক আলী নামের আরেক পীরকে আটক করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। দিনাজপুরে আনা হচ্ছে তাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা