,

শততম টেস্টে টাইগারদের বিশেষ উপহার

news-image

বাংলাদেশের শততম টেস্ট নিয়ে বিশেষ আয়োজন ছিল দুই বোর্ডের পক্ষ থেকেই। সেই লক্ষ্যে স্থানীয় সময় সকাল দশটায় টস হওয়ার পর দুই দলের অধিনায়ক নিজেদের মধ্যে পতাকা বদল করেছেন। এরপর মাঠের এক কর্নারে শততম টেস্ট উদযাপনে বিশেষ আয়োজন পর্বটি অনুষ্ঠিত হয়।

প্রথমেই দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়। এর সঙ্গে দুই দেশের পতাকা ও আইসিসিরি পতাকা উত্তোলন করা হয়। শ্রীলঙ্কায় অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত ও বিসিবি সভাপতি বাংলাদেশের পতাকা উত্তোলন করেন এসময়।

 এর কিছুক্ষণ বাদেই বাংলাদেশের শততম টেস্ট উপলক্ষে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বাংলাদেশ ও লঙ্কান খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়। বিসিবি সভাপতি ও শ্রীলঙ্কান সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা ক্রিকেটারদের মধ্যে এই মেডেল বিতরণ করেন।

সোনালি রঙের স্মারক মেডেলটিতে লেখা রয়েছে, ‘Congratulation On The Century Test Match Played By Bangladesh.’ মেডেলগুলোতে ব্যবহার করা হয়েছে সবুজ রঙের রিবন।

 এছাড়া লঙ্কান ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকেও দিয়েছে বিশেষ উপহার। হাতির একটি মূর্তিকে রূপালি রঙের প্রলেপ দিয়ে সুন্দর করে সাজিয়ে কাঁচের বাক্সের ফ্রেম আকারে তুলে দেওয়া হয় বিসিবি সভাপতির হাতে।

এদিকে টস শেষেই বাংলাদেশের খেলোয়াড়রা তাদের জন্য বানানো বিশেষ ব্লেজার উপহার পেয়েছেন। ব্লেজারে লেখা রয়েছে,‘100th Test, Bangladesh Cricket Board’। সঙ্গে রয়েছে বিসিবির লোগো।

সবশেষে বেলুন উড়িয়ে শততম টেস্ট উদযাপনের বিশেষ আয়োজন শেষ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা