,

যুক্তরাষ্ট্রে তুষারঝড়ের কবলে উত্তর-পূর্বাঞ্চলের মানুষ

news-image

যুক্তরাষ্ট্রে তুষারঝড় ‘স্টেলার’ কবলে পড়েছে উত্তর-পূর্বাঞ্চলের লাখ লাখ মানুষ। এতে ওই অঞ্চলের ১২ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।

ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে বয়ে চলা স্টেলার প্রভাবে মঙ্গলবার নিউ ইয়র্ক, ম্যাসাচুসেটস, মেইন, ভারমন্ট, রোড আইল্যান্ড , নিউ হ্যাম্পশয়ার,কানেকটিকাট,   পেনিসেলভেনিয়া, নিউ  জার্সি, ম্যারিল্যান্ড, ভার্জিনিয়া এবং ওয়াশিংটন ডিসিতে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। এসব অঙ্গরাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ছয় হাজার ৫০০ বেশি ফ্লাইট। বরফের চাদরে ঢাকা পড়েছে পুরো নিউ ইয়র্ক।   জরুরি অবস্থা ঘোষণার পর নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুর্নো বলেন, “আবহাওয়ার এ পরিস্থিতিতে যোগাযোগ ব্যবস্থায় স্বাভাবিকভাবেই বিঘ্ন ঘটবে। ” এ সময় প্রয়োজন ছাড়া সবাইকে বাড়ির বাইরে বের না হওয়ার অনুরোধ করেন তিনি।

নিউ জার্সি, কানেকটিকাট ও ম্যাসাচুসেটস গভর্নরও জরুরি অবস্থা জারি করে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে অবস্থান করতে নির্দেশ দিয়েছেন। এদিকে,  খারাপ আবহাওয়ার কারণে জামার্নির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের ওয়াশিংটন সফর স্থগিত করা হয়েছে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল। তুষারঝড়ের কারণে যুক্তরাষ্ট্র সফররত আইরিশ প্রধানমন্ত্রী এন্ডা কেনিও বোস্টন ও ওয়াশিংটন সফর সংক্ষিপ্ত করতে বাধ্য হয়েছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা