,

মেক্সিকোতে গণকবরে আড়াইশ মাথার খুলি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পূর্বাঞ্চলে ভেরাক্রুজ রাজ্যে একটি গণ কবরে আড়াইশ’র বেশি মাথার খুলি পাওয়া গেছে । মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলো এই এলাকাটিকে মৃতদেহ ফেলার নিরাপদ ভাগাড় হিসেবে ব্যবহার করতো বলে ভাবা হচ্ছে।

দেশটির সরকারি একজন আইনজীবী এ তথ্য জানিয়েছেন।

ভেরাক্রুজ রাজ্যে গণ কবরের সন্ধান মেলার পর বেরিয়ে আসছে এই সংক্রান্ত আরো নানান লোমহর্ষক তথ্য। বহুদিন ধরে ভেরাক্রুজে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটছে।

দেশটির সরকারি কৌঁসুলি জর্জ উইঙ্কলার জানিয়েছেন, ভেরাক্রুজের স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগসাজশেই মৃতদেহগুলো এখানে ফেলে রাখা হতো বলে তিনি মনে করছেন। তাই এখানে আরো অনেক মৃতদেহ পাওয়ার সম্ভাবনাকেও তিনি উড়িয়ে দিচ্ছেন না।

একটি টিভি নেটওয়ার্কে সাক্ষাতকার দেবার সময় উইঙ্কলার জানিয়েছেন, বহু বছর ধরেই এই এলাকাটিকে মাদক চোরাচালানকারীরা মৃতদেহ ফেলার ভাগাড় হিসেবে ব্যবহার করছিলো। যদি এই এলাকায় আরো নিবিড়ভাবে তল্লাশি চালানো হয়, তাহলে মেক্সিকোর সবচেয়ে বড় গণ-কবরটি হয়তো এখানেই পাওয়া যেতে পারে।

গণকবর পাওয়ার পর অভিযোগের আঙুল উঠেছে ভেরাক্রুজের পলাতক গভর্নর হাভিয়ার দুয়ার্তের দিকে। দীর্ঘদিন ধরে মানুষ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটলেও গভর্নর হিসেবে এই বিষয়ে দুয়ার্তে কোনো ব্যবস্থা নেননি বলে অভিযোগ রয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা