সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শততম টেস্ট জয়ে দৃঢ় আশাবাদী বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মেলবন্ধন ঘটেনি আগের ম্যাচে। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাই বিশাল ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। আগামীকাল বুধবার শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট বাংলাদেশের জন্য ঐতিহাসিকই বটে। শততম টেস্ট বলে কথা। তাই এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে চান মুশফিক-তামিমরা।

পি সারা ওভালে এই টেস্ট শুরু হওয়ার আগে মাহমুদউল্লাহর দল থেকে বাদ পড়া এবং ওয়ানডের দল ঘোষণা নিয়ে অনেক নাটক হয়েছে। তারপরও এসব কিছুকে ভুলে শততম টেস্ট জয়ে প্রত্যাশী বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম।

আজ মঙ্গলবার কলম্বোয় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে মুশফিক বলেন, ‘বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, শততম টেস্ট খেলতে যাচ্ছি আমরা। গত ১৬ বছরে বাংলাদেশ ক্রিকেট যতদূর এগোনোর ছিল, ততটুকু হয়তো এগুতে পারেনি। আমার মনে হয় গত দুই-আড়াই বছর ধরে আমরা যেভাবে ক্রিকেট খেলছি, সেভাবে খেলতে পারলে আমরা বহুদূর এগুতে পারব।’

এই ম্যাচ জিততে হলে ধারাবাহিকতা খুবই প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক, ‘টেস্টে ক্রিকেটে একটি ম্যাচে সাফল্য পেতে পাঁচদিনে ১৫টি সেশনে ধারাবাহিকভাবে ভালো খেলতে হবে। তা না হলে সাফল্য পাওয়া খুব্ট কঠিন। আমার বিশ্বাস, দলের প্রত্যেক খেলোয়াড়েরই চেষ্টা থাকবে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার।’

শততম ম্যাচ খেলতে নামার আগে বাংলাদেশের পরিসংখ্যান খুব বেশি সমৃদ্ধ নয়। এর আগে ৯৯টি ম্যাচের মধ্যে মাত্র আটটিতে জিতেছে বাংলাদেশ। ১৫টি ড্র এবং বাকি ম্যাচগুলোতে হেরেছে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই