,

চীনে কয়লা খনিতে দুর্ঘটনায় নিহত ১৭

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :চীনের উত্তরপূর্বাঞ্চলীয় হিলংজিয়াং প্রদেশে রাষ্ট্র পরিচালিত একটি কয়লা খনিতে বৃহস্পতিবার এক দুর্ঘটনায় ১৭ শ্রমিক নিহত হয়েছে। খনিতে ওঠা-নামা করার জন্য ব্যবহৃত লিফট (খাচাগাড়ি) সুড়ঙ্গ পথে আছড়ে পড়লে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দেশটির ঝুঁকিপূর্ণ কয়লা খনি শিল্পে এটি ছিল সর্বশেষ ভয়াবহ খনি দুর্ঘটনা।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, একটি তারের সাহায্যে খনিতে শ্রমিকদের ওঠা-নামা করার খাচাগাড়িতে আগুন ধরে যাওয়ায় তা আছড়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। সিনহুয়ার খবরে বলা হয়, ধ্বংস্তুপের ভিতর থেকে আটকে পড়া খনি শ্রমিকদের উদ্ধার অভিযান যথাসময়ে শুরু করা হলেও উদ্ধার কর্মীরা সোমবার পর্যন্ত তাদের কাছে পৌঁছাতে পারেনি। কয়লা খনিটি চীনের শুয়ানজিশান নগরীর কাছে অবস্থিত।

সিনহুয়া জানায়, নিরাপত্তা আইন লঙ্ঘন করার অভিযোগে পুলিশ দুই ঢালাইকারীকে আটক করেছে। স্থানীয় সরকারের বরাত দিয়ে সিনহুয়ার খবরে বলা হয়, সেখানে এ দুর্ঘটনায় খনির ব্যবস্থাপককে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, চীন বিশ্বের বৃহত্তম কয়লা উৎপাদনকারি দেশ। দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে দেশটির খনি শিল্পে প্রায় দুর্ঘটনা ঘটে থাকে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা