,

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ প্রাইভেট কার আটক

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভারতীয় গাঁজাসহ একটি প্রাইভেট কার আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড এর সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী হানিফ মেম্বার পালিয়ে যায়। বিজিবি সূত্রে জানা যায়, ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সরাইলের অধীনস্থ বিজয়নগরের আলীনগর ক্যাম্পের টহল কমান্ডার নায়েক আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে বর্ডার গার্ড সদস্যরা (বিজিবি) উপজেলার তুলাতলা নামক স্থানে গাড়ি তল্লাশি চালাচ্ছিল। এসময় বিষ্ণুপুর থেকে মাদক বোঝাই একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-৮৮১৮) ওই সড়ক দিয়ে যাবার সময় গাড়ি তল্লাশি দেখে বিষ্ণুপুর ইউপি সদস্য হানিফ মেম্বার গাড়ি রেখে পালিয়ে যায়। হানিফ মেম্বার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের রহিম বাদশার ছেলে। পরে বিজিবি সদস্যরা গাড়ি তল্লাশি চালিয়ে ভারতীয় ৭৬ কেজি গাঁজা উদ্ধার করে। মাদক ব্যবসায়ী হানিফ মেম্বার দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল। তাকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। এ ঘটনায় তাকে প্রধান আসামী করে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে বিজিবি সূত্র জানায়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা