,

৭৫’র পর থেকেই হত্যা-গুমের রাজনীতি শুরু : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যার ঘটনার পর থেকেই বাংলাদেশে হত্যা-গুম-খুনের রাজনীতি শুরু হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার বিকালে লক্ষীপুরে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আমরা একদিন দেশের সব মানুষকে বিনা পয়সায় ঘরবাড়ি বানিয়ে দেব। ‘আমরা দেশে বিনা পয়সায় বই বিতরণ করছি। আমরা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করি। আমরাই বর্গা চাষীদের বিনা সুদে ঋণ দেওয়া শুরু করি।

প্রধানমন্ত্রী বলেন, ২০ লাখ মাকে মোবাইল ফোন দিয়েছি। উপবৃত্তির টাকা যাবে এসব মোবাইল ফোনে। প্রতিটি উপজেলায় ডিজিটাল সেন্টার করে দিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় আওয়ামী লীগের কোনও নেতা-কর্মী ঘরে থাকতে পারেনি। এসময় নুরুল ইসলাম, সামসুদ্দোহা পাটোয়ারী, মিজানসহ ১৭ জন নেতা-কর্মীকে বিএনপির সন্ত্রাসীরা হত্যা করেছিল।

প্রধানমন্ত্রী এলাকার পেশাজীবী, সাংবাদিক, ধর্মীয় নেতাদের আহ্বান করে বলেন, ‘আপনারা নিজ নিজ এলাকার সব ছেলে মেয়ের খোঁজ রাখবেন। তারা যেন জঙ্গিবাদের পথে না যায়। কারণ ইসলাম শান্তির ধর্ম। ইসলাম কোনও মানুষকে হত্যা করতে বলেনি।’

তিনি আরও বলেন, ‘ইসলামের উন্নয়নে আমরা প্রতিটি জেলা ও উপজেলায় একটি মসজিদ ও ইসলামি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করবো।’ শেখ হাসিনা বলেন, ‘বিএনপি-জামায়াত ক্ষমতায় এসে ভারতের কাছ থেকে এক ফোঁটা পানিও আনতে পারেনি। তারা কোনও স্থল চুক্তি করতে পারেনি, শান্তি চুক্তি করেনি। আমরা ক্ষমতায় এসে সব করেছি।’
এ সময় প্রধানমন্ত্রী ইতোপূর্বে লক্ষ্মীপুর সফরকালে তার দেওয়া উন্নয়ন কর্মকাণ্ডের প্রতিশ্রুতি ও তার বাস্তবায়ন চিত্র তুলে ধরেন এবং নতুন নতুন প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা