,

৬ বছর পর মুক্তি পাচ্ছেন হোসনি মোবারক

news-image

মিশরের সাবেক প্রেসিডেন্ট হোসনি মোবারক দীর্ঘ ৬ বছর কারাভোগের পর মুক্তি পেতে যাচ্ছেন। সোমবার তাঁর আইনজীবী ফরিদ আল দ্বীন ৮৮ বছর বয়সী মোবারকের মুক্তির খবরটি জানান। বর্তমানে মোবারক রাজধানী কায়রোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
প্রায় ৩০ বছর ক্ষমতায় থাকার পর ২০১১ সালের ১১ ফেব্রুয়ারি গণবিক্ষোভের মুখে তিনি ক্ষমতাচ্যুত হন। ২০১১ সালে তার বিরুদ্ধে করা বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে আদালত তাকে সাজা দেয়। ২০১১ সালের গণঅভ্যুত্থানের সময় ৮৫০ বিক্ষোভকারীকে হত্যার অভিযোগ থেকে গত ২ মার্চ মোবারককে বেকসুর খালাস দেয় মিসরের আপিল আদালত।
ওই সময় ১৮ দিনব্যাপী চলা গণবিক্ষোভে তার নির্দেশে প্রায় ৮৫০ জন লোক হত্যা করে পুলিশ। নির্বিচারে হত্যার অভিযোগে আদালত মোবারককে মৃত্যুদণ্ড দেয়। ২০১২ সালে কায়রোর নিম্ন আদালত তাকে এই মামলাতেই যাবজ্জীবন সাজা দিয়েছিল।
১৯৮১ সালে সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এক জিহাদির গুলিতে নিহত হওয়ার পর তৎকালীন ভাইস প্রেসিডেন্ট হোসনি মোবারক প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করে।
মোবারকের আইনজীবী দ্বীন বলেন, কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রপক্ষের আইনজীবীরা মোবারকের দুর্নীতির মামলা প্রত্যাহার করে নেবেন। এরপরই তিনি ছাড়া পাবেন। কিন্তুু বার্ধক্যজনিত অসুস্থতার কারণে কারা কর্তৃপক্ষ তাকে এখনই মুক্তি দেবে না। সামরিক হাসপাতালে তার চিকিৎসা চলছে। সুস্থ হলেই তিনি ঘরে ফিরবেন।

আরব নিউজ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে