,

মেরকেলকে এরদোয়ান : আপনি কেন সন্ত্রাসীদের লুকাচ্ছেন?

news-image

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান জার্মানির চ্যালেন্সর অ্যাঙ্গেলা মেরকেলের প্রতি আক্রমণাত্মক প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, ‘আপনি কেন সন্ত্রাসীদের লুকিয়ে রাখছেন?’

নেদারল্যান্ডসে এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর গণভোটের পক্ষে প্রচার চালাতে না দেওয়া এবং তুর্কি মন্ত্রীকে সে দেশ থেকে বের করে দেওয়ার পর ইউরোপীয় নেতাদের সঙ্গে বাগযুদ্ধে লিপ্ত হয়েছেন তুর্কি প্রেসিডেন্ট। তবে কথার আক্রমণের দিক থেকে এরদোয়ান এগিয়ে আছেন।

তুরস্কের ‘এ হাবের টিভি’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এরদোয়ান অভিযোগ করেন, জার্মান চ্যান্সেলর মেরকেল সন্ত্রাসীদের সমর্থন করছেন। তবে এরদোয়ানের এ বক্তব্যকে ‘কিম্ভুতকিমাকার’ বলে উড়িয়ে দিয়েছেন মেরকেল।

এক লিখিত বিবৃতিতে মেরকেলের মুখপাত্র স্টেফান সেইবার্ট বলেছেন, ‘উসকানির ক্রীড়ায় অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই চ্যান্সেলরের।’

এরদোয়ানের ভাষ্য, জার্মানিতের অনুপ্রবেশকারী ৪ হাজার ৫০০ জনের যে তালিকা দিয়েছে তুরস্ক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না চ্যান্সেলর। তিনি অভিযোগ করেন, ‘মিসেস মেরকেল, আপনার দেশে কেন সন্ত্রাসীদের লুকিয়ে রাখছেন আপনি? কেন আপনি কিছু করছেন না?… আপনি সন্ত্রাসীদের লুকিয়ে রাখছেন।’

কোন সন্ত্রাসীদের কথা বলছেন, তা পরিষ্কার করেননি এরদোয়ান। তবে তিনি কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির প্রতি ইঙ্গিত করেছেন। এটি ইউরোপীয় দেশগুলোতে সন্ত্রাসী সংগঠন হিসেবে পরিচিত।

নেদারল্যান্ডস ও জার্মানি এরদোয়ানের ক্ষমতা বাড়ানোর গণভোটের পক্ষে প্রচার চালাতে বাধা দেওয়ায় ওই দুই দেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন তুর্কি নেতারা। এর পরিপ্রেক্ষিতে ইউরোপীয় ইউনিয়ন তুরস্ককে সতর্ক করে দিয়ে কথার আক্রমণ থামানোর পরামর্শ দেয়। কিন্তু উল্টো আক্রমণের পথেই হাঁটছেন এরদোয়ান ও তার সরকার।

১৬ এপ্রিল তুরস্কে গণভোট হবে। এ গণভোটের উদ্দেশ্য তুরস্কে সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থার পরিবর্তন করে রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার প্রবর্তন করা। এ ব্যবস্থা চালু হলে রাষ্ট্রের সর্বময় ক্ষমতা চলে আসবে এরদোয়ানের হাতে। একহাতে দেশ চালাতে পারবেন তিনি। পছন্দমতো মন্ত্রিসভা গঠন, ফরমান ও জরুরি অবস্থা জারির জন্য কারো মুখাপেক্ষী হতে হবে না তাকে।

এরদোয়ানপন্থিরা গণভোটের পক্ষে থাকলেও বিপক্ষে বড় অংশের মানুষ অবস্থান নিয়ে আন্দোলন-বিক্ষোভ করছে। কিন্তু গত বছর জুলাই মাসের ব্যর্থ সামরিক অভ্যুত্থানের সুযোগ নিয়ে জনগণকে প্রতারিত করার ফাঁদ পেতেছেন এরদোয়ান- বিরোধীরা এমনটি দাবি করছেন।আলজাজিরা অনলাইন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে