বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ মার্চ মুক্তি পাচ্ছে শূন্য

news-image

বিনোদন প্রতিবেদক : জোহা মাল্টিমিডিয়ার প্রযোজনায় বন্ধন বিশ্বাস নির্মাণ করেছেন ‘শূন্য’ চলচ্চিত্র। ছবিটি সেন্সর বোর্ডে বিনা কর্তনে মুক্তির ছাড়পত্র পেয়েছে গেল জানুয়ারিতেই। এবারে জানা গেল, আসছে সপ্তাহে অর্থাৎ ২৪ মার্চ শুক্রবার মুক্তি পাচ্ছে ছবিটি।

‘শূন্য’ ছবির মাধ্যমে ঢাকাই ছবিতে নতুন জুটি হিসেবে দেখা যাবে তুরাজ খান ও ‘বাপজানের বায়স্কোপ’খ্যাত নায়িকা সানজিদা তন্ময়কে। এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে তুরাজ খানের। পাশাপাশি এই ছবিতে জুটি হয়ে কাজ করেছেন রেসি এবং ওমর সানি। এতে আরো অভিনয় করেছেন অরুণা বিশ্বাস, ড. এজাজ, সাদেক বাচ্চু, সিরাজ হায়দার, রেবেকা ও শিমুল খান প্রমুখ।

পরিচালনার পাশাপাশি ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং সংলাপ করেছেন নির্মাতা বন্ধন বিশ্বাস নিজেই। পরিচালক বন্ধন বলেন, ‘আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম মৌলিক গল্পে কাজ করবো। অবশেষে এই গল্পটি আমি পেয়েছি। এর মাধ্যমে আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। নতুন জুটি, নতুন গল্প নিয়ে বিনোদনের পূর্ণাঙ্গ প্যাকেজ রেখেছি এই ছবিতে। আশা করছি ছবিটি দর্শককে হলে টানবে।’

ছবির নায়ক তুরাজ খান বলেন, ‘জানি না প্রথম চলচ্চিত্রে কতটা ভালো অভিনয় করতে পেরেছি। তবে ভাল করার যথেষ্ট চেষ্টা ছিল। আশা করি ছবিটি সবার ভাল লাগবে।’

এদিকে, শূন্য ছবির মাধ্যমে প্রায় দুই বছর পর আবারো বড়পর্দায় ফিরছেন চিত্রনায়িকা রেসি। তিনি বলেন, ‌‘পারিবারিক কারণে অনেকটা সময় চলচ্চিত্র থেকে দূরে ছিলাম। এ ছবির মাধ্যমে আবারো প্রত্যাবর্তন হচ্ছে আমার। ছবির গল্পটা অনেক সুন্দর এবং পারিবারিক ঘরানার। আশা করি ছবিটি সবার ভালো লাগবে।’

একটি আইটেম গান ছাড়াও ছবিতে ভিন্ন মেজাজের বেশ কিছু গান রয়েছে। ইতিমধ্যে কিশোরের সংগীতায়োজনে কিশোর ও কোনালের গাওয়া ‘স্বপ্নের রং’ গানটি বেশ সাড়া ফেলেছে। ‘শূন্য’ ছবির অন্যান্য গানগুলোতে সংগীত পরিচালনায় থাকছেন আহমেদ হুমায়ন ও পুলক।

একইদিনে মুক্তি পাচ্ছে ভার্সেটাইল মিডিয়ার ছবি ‘সুলতানা বিবিয়ানা’। এই ছবি দিয়ে অনেকদিন পর পর্দায় হাজির হচ্ছে বাপ্পী-আঁচল জুটি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ