,

প্রধানমন্ত্রী লক্ষ্মীপুর যাচ্ছেন আজ

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ২০ বছর পর লক্ষ্মীপুর যাচ্ছেন আজ। প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রয়েছে সর্বস্তরের মানুষ। বর্ণিলভাবে সাজানো হয়েছে পুরো শহর।

নোয়াখালীতে প্রধানমন্ত্রী ২৭টি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন।

প্রধানমন্ত্রী কাছে জেলাবাসীর প্রাণের ১৫টি দাবি উপস্থাপন করা হবে। সোমবার দুপুরে লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পৃথকভাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় তারা শেখ হাসিনার কাছে লক্ষ্মীপুরে রেল লাইন স্থাপন, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কৃষি খামার, মেডিক্যাল কলেজ, চন্দ্রগঞ্জ উপজেলা বাস্তবায়ন, অর্থনৈতিক অঞ্চল ঘোষণা, কৃষি বিশ্ব বিদ্যালয়সহ ১৫টি দাবি বাস্তবায়নের জন্য উপস্থাপন করবেন বলে জানান।

দলীয় সূত্র ও জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রী লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (১ম পর্যায়), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, যুব প্রশিক্ষণ কেন্দ্র, লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ ভবন, সদর উপজেলা পরিষদ অডিটোরিয়াম, কমলনগর উপজেলা পরিষদ ভবন, কমলনগর উপজেলা অডিটোরিয়াম, লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজ ভবন, মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্র নির্মাণ (৩য় ও ৪র্থ), কমলনগর উপজেলা প্রাণিসম্পদ দফতর ও প্রাণি হাসপাতালসহ ১০টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল, কোস্টগার্ডের প্রশাসনিক ভবন ও নাবিক নিবাস, পুলিশ অফিসার্স মেস লক্ষ্মীপুর সদর পুলিশ ফাঁড়ি, আঞ্চলিক পাসপোর্ট অফিস ভবন, ৫০০ মে.টন ধারণ ক্ষমতাসম্পন্ন নতুন খাদ্য গুদাম নির্মাণ, রামগঞ্জ উপজেলায় ১৩২/৩৩ কেবি গ্রিড উপ-কেন্দ্র নির্মাণ, পিয়ারাপুর সেতু, চেউয়াখালী সেতু, মজু চৌধুরীর হাটে নৌ-বন্দর, লক্ষ্মীপুর পৌর আধুনিক বিপনী বিতান, রামগঞ্জে আনসার ও ভিডিপি ব্যাটালিয়ন সদর দফতর কমপ্লেক্স, লক্ষ্মীপুর পৌর আজিম শাহ (রা.) হকার্স মার্কেট, লক্ষ্মীপুর সরকারি কলেজ একাডেমিক ভবন কাম পরীক্ষা কেন্দ্র, লক্ষ্মীপুর পুলিশ লাইন্স মহিলা ব্যারাক নির্মাণ, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়কে পিসি গার্ডার সেতু নির্মাণ, রায়পুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনসহ ১৭টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন করবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা