,

প্রধানমন্ত্রীর ভারত সফরে সন্তোষজনক ফল আসবে : শ্রিংলা

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বহুল আলোচিত ভারত সফর সন্তোষজনক ফল বয়ে আনবে বলে জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। সোমবার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতীয় এ দূত।

বৈঠকে প্রধানমন্ত্রীর আসন্ন ভারত সফরসহ দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। ‘অবশ্যই ফলাফল আসবে। ফলাফল ছাড়া কোন সফর হতে পারে না।’ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন শ্রিংলা। ঠিক কী ধরনের ফল আসতে পারে সে বিষয়ে বিস্তারিত না জানালেও ফলাফল সন্তোষজনক হবে বলেই জানান তিনি।

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সামরিক সহযোগিতা চুক্তি সম্পর্কিত এক প্রশ্নের জবাবে শ্রিংলা বলেন, ‘বিষয়টি আপনারাই আমাদের বললেন। আমি এ বিষয়ে কিছু জানিনা।’ তবে গঙ্গা ব্যারেজ প্রকল্প নিয়ে দু’দেশের যৌথ একটি কমিশন কাজ করে যাচ্ছে বলে জানান ভারতীয় হাইকমিশনার।

ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ সম্পর্কে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন শ্রিংলা। তবে রাষ্ট্রপতি প্রণব মুখার্জির আমন্ত্রণে এবারের দিল্লি সফরে শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনেই থাকবেন সে বিষয়টি সাংবাদিকদের জানান শ্রিংলা।

প্রসঙ্গত, আগামী ৭ থেকে ১০ এপ্রিল দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আগামী ৮ এপ্রিল তাঁর বৈঠক হওয়ার কথা রয়েছে। মোদীর সঙ্গে বৈঠকের পর আগামী ৯ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজমির শরীফ যাবেন। পরদিন ঢাকা ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের