,

স্থিতিশীল বিশ্ব গড়ে তুলতে সিপিএ নিরলসভাবে কাজ করে যাচ্ছে : স্পিকার

news-image

নিউজ ডেস্ক : স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে স্থিতিশীল বিশ্ব গড়ে তোলার লক্ষ্যে কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আজ সোমবার লন্ডনের ওয়েস্টমিনিষ্টারে কমনওয়েলথ দিবস-২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এবারের কমনওয়েলথ দিবসের মূল প্রতিপাদ্য ‘এ পিস বিল্ডিং কমনওয়েলথ’। প্রতি বছরের ন্যায় এ বছরও সিপিএ’র বিভিন্ন অঞ্চল ও শাখাসমূহে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হচ্ছে।

স্পিকার বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে এবারের দিবসটি উদযাপন করা হচ্ছে।

কমনওয়েলথভুক্ত দেশসমূহের মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সদস্য দেশগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কমনওয়েলথের মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ঐক্যবদ্ধ প্রচেষ্টার মধ্যে দিয়ে বিশ্ব শান্তি আরো সুদৃঢ় ও সুসংহত হবে।

সিপিএ চেয়ারপার্সন বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, রাজনীতি ও সংসদীয় গণতন্ত্র সম্পর্কে বিশ্বের তরুণ সমাজকে আগ্রহী করে তুলতে সিপিএ কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বের মোট জনসংখ্যার এক পঞ্চমাংশ তরুণ। এই তরুণ সমাজকে গণতান্ত্রিক চর্চায় উদ্বুদ্ধ করে বিশ্ব শান্তি, সমৃদ্ধি ও মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজে লাগাতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের