,

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন বাংলাদেশির

news-image

কাতার প্রতিনিধি : মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী তিন বাংলাদেশি নাগরিকের। নিহত ওই তিন বাংলাদেশি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাসিন্দা।
স্থানীয় সময় শুক্রবার রাতে প্রাইভেটকারযোগে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দোহা নিউ সানাইয়া এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা। এ সময় তিন বাংলাদেশিকে বহনকারী প্রাইভেটারকার দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তারা।
নিহতরা হলেন চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ঝাটিয়ারখিল গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে শহিদুল হাসান সৈকত চৌধুরী (২৬), নেতড়ার গ্রামের আহাম্মদ উল্যাহ’র ছেলে মো. শিপন(৩৫) ও সাঙ্গিশ্বর গ্রামের ওমর ফারুক ভূঁইয়া প্রকাশ মিয়া (৪০)।
নিহত বাংলাদেশিদের পরিচিত একটি সূত্র বলছে, শুক্রবার রাত থেকে নিহত তিনজনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে কাতারের বিভিন্ন জায়গাতে তাদের বিষয়ে খোঁজ নেয়া হয়। সন্ধান না পাওয়ায় কাতারের দোহা নিউ সানাইয়া এলাকার হাসপাতালে ওই তিন বাংলাদেশির মরদেহ পাওয়া যায়।
তবে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রমসচিব রবিউল ইসলাম দুর্ঘটনার বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেননি। এ বিষয়ে বিস্তারিত খোঁজ নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের