সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে সরকারি (প্রা:)বিদ্যালয়ের জায়গা অবৈধ দখল বাজদের কব্জায়

 নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সদর ইউনিয়নের উচালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা অবৈধ দখলবাজদের কব্জায় যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে দখলকারীদের মধ্যে উচালিয়াপাড়া গ্রামের বাসিন্দা মো: বাবুল মিয়ার স্ত্রী মোছা: ফাতেমা বেগম, বিদ্যালয়টির এসএমসি সভাপতি মো: মনিরুল ইসলাম(মন মিয়া), তার স্ত্রী এসএমসি সদস্য নাজনীন আক্তার, আফাল উদ্দিনের পুত্র ধন মিয়াসহ ৭/৮জনের বিরোদ্ধে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মোছাম্মৎ শামসুন্নাহার সুলতানা হক গত ০৯/০৩/২০১৭তারিখে সরাইল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেন। স্থানীয় এলাকাবাসী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়ের ভূমির সাবেক ১৮১নং সরাইল মৌজা, হালে ৪৯নং মৌজা সাবেক সে: মে: ৭২৯৫ হালে বি. এস ১৪১৫৬ দাগে ১৭শতাংশ ও সাবেক সে: মে: ৭২৮৯ হালে বি. এস ১৪১৫৭ দাগে ১৬শতাংশ মোট ৩৩শতাংশ ভূমি দীর্ঘ ৪৪বছর ধরে বিদ্যালয়ের ভূমি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বের পুরাতন ভবনটি সরাইল উপজেলা প্রকৌশলী র্কতৃক নিলামের মাধ্যমে অপসারন করা হলে উক্ত জমিটি খালি হয়। পরে সরকারিভাবে নতুন ভবন পুন:নির্মানের জন্য অনুমোদন পাওয়া যায় এবং প্রাক্কলিত মূল্য ৩১লক্ষ টাকার সরকারিভাবে টেন্ডার দেওয়া হয়। বিদ্যালয়ের পুরাতন ভবনটি অপসারনের পর খালি জায়গায় গত ০৩/০৩/২০১৭ তারিখ রোজ শুক্রবার বিকাল ৪টায় ঘর উঠিয়ে ও চারপাশে বেড়া দিয়ে বিদ্যালয়ের জায়গা এসএমসি সভাপতি মনিরুল ইসলামসহ উল্লেখিত লোকজন অবৈধভাবে দখল করেছেন।

বিদ্যালয়ের এসএমসির সভাপতি মো: মনিরুল ইসলাম মন মিয়া বলেন, আমার পিতা আফাল উদ্দিন, চাচা সফর উদ্দিন ও ফয়েজ উদ্দিন বিদ্যালয়ের দানকৃত ৩৩শতাংশ জায়গা দলিলসূত্রে মালিক। কিন্তু জায়গা রেজিস্ট্রি করে দিয়েছেন আমার চাচা সফর উদ্দিন। আমাদের ওয়ারিশগন দলিলমূলে উক্ত খালি জায়গা দখল করেছেন। বিদ্যালয়ের খালি জায়গা অবৈধভাবে দখলের ব্যাপারে আমার বিরোদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাম্মৎ শামসুন্নাহার সুলতানা হক বলেন, বিদ্যালয়ের খালি জায়গা অবৈধভাবে দখলের কারনে বিদ্যালয়ে নতুন ভবন নির্মানসহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের পড়ালেখায় মারাত্বক বিঘ্ন সৃষ্টি হচ্ছে। এ ব্যাপারে বিদ্যালয়ের খালিজায়গা অবৈধ দখলকারীদের নিকট থেকে উদ্ধারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছি। সরাইল উপজেল নির্বাহী অফিসার উম্মে ইসরাত বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। শীঘ্রই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট